আমার মা এবার বাড়ি গিয়ে কোন এক ভালো বংশজাত, শিক্ষিত, সুন্দরী ও সুকন্যাকে পুত্রবধু করবে বলে পছন্দ করে এসেছে। আমার কাছে বলতে আসল। আমি রীতিমত বলেদিলাম, "আমার যা স্বভাব চরিত্র তাতে কোনো মেয়ে আমার সাথে থাকতে পারবেনা। আমি মেয়েদের ভালো বয়ফ্রেন্ড হতে পারি, ভালো স্বামী কখনই হতে পারিনা। ওই দায়িত্ববোধ আমার মধ্যে জন্মায়নি, মনেহয় কখনো জন্মাবেও না।" যাইহোক, মেয়ের বাড়ি থেকে আমার মত একটা ছেলে পেলে আল্লাদে আটখানা হয়েযাবে। ছেলে উচ্চশিক্ষিত, গবেষণারত ও ভারতের একটা বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর দায়িত্বে বহাল। এর বাইরেও আমার অনেক পরিচয় আছে যেটা মেয়ের বাড়ি থেকে জানেনা। মেয়ের বাড়ি থেকে কখনো আমার সাথে কোনো কথা বলতে আসলে, আমি বলবো, "আপনারা বলুন, জেনেশুনে এমন একটা ছেলের সাথে কখনো আপনাদের মেয়ের বিয়ে দেবেন যে, কখনো বৈবাহিক দায়িত্ব নিতে চায়বেনা, প্রচুর গার্ল ফ্রেন্ড আছে, প্রেম না করলেও মনে মনে অন্য একটা মেয়েকে পাগলের মত ভালবাসে আর তাকে নিয়ে গোটা একটা কবিতার সিরিজ লিখে ফেলেছে? এমন একটা ছেলে যে বউকে সময় না দিয়ে ঘরসংসার ছেড়ে রাস্তায় বেরিয়ে কবিতা লেখা, ডিবেট করা, মানুষের মধ্যে মানবিকতার বাণী ছড়াতে ব্যস্ত থাকবে, তারসাথে মেয়েকে বিয়ে দেবেন?"
মা যখন আমাকে বলতে আসল, মেয়ে করিমপুরের, বাড়ির কাছেই নাকি বাড়ি, আমি আর কোনো পরিচয় শুনতে না চেয়ে, কথা ঘুরিয়ে মাকে বিদায় জানালাম। আমার মধ্যে মেয়েটার সাথে পরিচিত হওয়ার কোনো ইচ্ছাও জাগলনা। শুধু দেখলাম, মেয়েদের নিয়ে ছেলেরা যেমন আকাশ কুসুম স্বপ্ন দেখে, আমার মা সেইরকম স্বপ্ন দেখছে। বুঝলাম, ভয়ঙ্কর ভাবে মনে ধরেছে মেয়েটা আমার মা'এর। কি যে বিপদ!!!
No comments:
Post a Comment