Thursday, 17 March 2016

আমি বলছিনা যে পাকিস্তান মানে শুধুই খারাপ, জঙ্গি ও ধর্ষকদের বাস। পাকিস্তানের মাটিতে যেমন পারভেজ মুশারফ, ইমরান খানের মত খারাপ মানুষ আছে, বেনজির ভুট্টোর মত মানুষ আছে, তেমনি ইনজামাম-উল-হক, শাহিদ আফ্রিদি, শোয়েব মালিক, ইউনুস খানের মত সৎ মানুষও আছে। শুধু পাকিস্তান বলেই নয়, ভারত, বাংলাদেশ ও পৃথিবীর সমস্ত দেশেই এই ভালো ও খারাপ মিশিয়ে আছে।


 দেখার বিষয়, সাধারণের চোখে  কোনটা ভালো ও কোনটা খারাপ? সাধারণ মানুষ মানেই সুযোগ সন্ধানী, সাধারণ মানুষ মানে আবার আবেগও। এই সুযোগ সন্ধান ও আবেগের টানাপোড়েনে যখন যার দ্বারা আঘাত লাগে, তখন সে হয়ে যায় খারাপ। আবার এই ভালো ও খারাপ কিছু নির্ভর করে দেশের রাজনীতি ও বানিজ্যের ওপরেও। রাজনীতি যেটা করে, মানুষের আবেগকে উস্কানি দিতে আপেক্ষিক দৃষ্টিতে খারাপকে চির খারাপ ও ভালোকে মাত্রাতিরিক্ত প্রশ্রয় দিয়ে খুব ভালো করে দেওয়া হয় ও মিডিয়া'র  দ্বারা বাজারে সেটা চালিয়ে দেওয়া হয়। মানুষও সেটাই বিশ্বাস করে নেয়। অথচ, দেশের রাজনৈতিক মহল যদি মানুষের মধ্যে ভুল ধারণাগুলো দূর করতে, মানুষকে বোঝাত, কোনটা চিরস্থায়ীভাবে ঠিক ও কোনটা সম্পূর্ণ ভুল বা মিথ্যা, তবে দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি কমে, বন্ধুত্ব তৈরী হত।



ধর্মীয় কারণে পাকিস্তান বলেই নয়, সমস্ত দেশে সন্ত্রাস তৈরী হচ্ছে। আসলে এই সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে অন্ধকার, গোড়ামি ও মৌলতন্ত্র থেকে। এখানেও দেশের রাজনৈতিক মহল পুরো অংশে দায়ী। এরা এতটাই সুবিধাভোগী ও লোভী, ভোট জিততে মানুষের সামনে ভালো রূপ তুলে ধরছে ও পকেটের আখের গোছাতে সন্ত্রাসকে লুকিয়ে সমস্ত রকম মদত যুগিয়ে যাচ্ছে। ভাববার বিষয়, এইসব কোরাপশন এর উত্পত্তি কোথায়? রাজনীতি, ধর্ম, সন্ত্রাস, বহির্দেশের সাথে বানিজ্য এই সমস্ত সিস্টেম কিভাবে কোরাপশন করতে একে অপরের সাথে আন্তর্সম্পর্ক যুক্ত? এই সমস্তটাই মানুষকে জানতে হবে, বুঝতে হবে।

No comments:

Post a Comment