Monday, 7 March 2016


মনের মানুষ। অষ্টম পর্ব।
ভালবাসি।
সৌম্যজিত দত্ত।


তোকে নিয়ে কি যে বলি!!!
যত দেখি, যেভাবে দেখি, ততই মুগ্ধতা আসে,
তোর চটপটে কথাগুলো কানে ভাসে।
মনের মানুষ তুই, তোকে বলতে আমার নেই কোনো দ্বিধা,
জানি তুই নিসনি সেই আপন করা ভালবাসা যা, আমি উড়িয়েছি হাওয়াতে।

সবাই বলে, তুইও বাসিস, শুধু চেপে রাখিস,
আমি ভাবি তুই শুধুই হাসিস আমার পাগলামিতে।
শুধুই দেখিস ..

বড্ড স্পর্শকাতর কথাটা, কত সহজে বলে দিলি!!,
"আমি জানি, তুমি পাগলের মত ভালবাসতে পারো।"
কত স্বপ্ন, কত আবেগ, কত ভালবাসা জুড়ে আছে কথাটাতে!!!
তুই কি বুঝিস? সত্যিইকি জানিস?
সারাদিনের ব্যস্ততায় তোকে বারবার মনে করি, বারবার ভেসে ওঠে সেই মুখ,
চুলখোলা একটা অন্ধকার ঘরে তুই, দূরের কোনো আলোয় লম্বা ছায়া দেওয়ালে ভেসে উঠছে,
আমি বারবার করে সেই ছায়াকে ধরার চেষ্টা করছি,
দেওয়াল হাতরাচ্ছি, ছটপট করছি তোকে ছুঁতে।
না, তোকে নয়, আমার কল্পনাবেস্টিত সেই ছায়ামূর্তিকে ধরতে চাইছি।
তুইতো নিজেকে আড়াল করে রাখিস, তোকে ছুঁতে চাওয়া বামুনের চাঁদ ধরা।


জানিসই তো আমার মন, বুঝিসই তো আমার আবেগ, বুঝিসই তো আমার ভালবাসা,
তবে কেন নিজেকে দূরে করে রাখিস আমার থেকে?
আমি কি এতটাই শুন্য তোর কাছে?
ভালবাসি তোকে। একটাবার অনুভব করে দ্যাখ।





No comments:

Post a Comment