Wednesday, 16 March 2016

হ্যা  দাদা, আমি কাল থেকে অনেককিছু দেখলাম, চিন্তা করলাম। অনেক অনেক মানুষ সম্পর্কে আমাদের মনের মধ্যে আমরা ভুল ধারণা তৈরী করে, সেসব জেনেই জীবন কাটিয়ে দিই। জন্মায়, ভুল ধারণাগুলো জানি, শিখি, সেটা জেনেই মরে যায়। একজন ভালো চিন্তাবিদ, একজন ভালো যুক্তিবিদ ও একজন ভালো বিদ্রুপাত্মক সমাজে প্রয়োজন যিনি আমাদের ভুল ধারণাগুলো চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেবে। এই মেয়েমা না থাকলে, আমরা সমাজ সম্পর্কে এত পরিস্কারভাবে জানতেই পারতামনা, এতকিছু তো মাথার মধ্যে সবসময় কাজ করেনা, মেয়েমা জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরে, আমরা জানতে পারি, সেটা নিয়ে ভাবি, চিন্তা করি ও সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি। কাওকে সামনে এসে প্রথম কাজটা করতেই হয়, সেই ঘন্টা বাঁধার কাজটা মেয়েমা করে দেয়। 

No comments:

Post a Comment