Friday, 25 March 2016

মেয়েমা বাংলাদেশে একটা মেয়ে, চিটাগঞ্জে থাকে। নাম ফারজানা আক্তার। মেয়েটা বিবাহিত, কিন্তু একটা প্রতিবন্ধী বাচ্চার জন্ম দিয়েছে বলে স্বামী পরিত্যক্তা। বাবার বাড়িতে থাকে। স্বামী দেখাশোনা করেনা, বাচ্চার চিকিত্সার খরচ দেয়না। বাবার বাড়ি থেকেও দায়িত্ব নিতে পারছেনা। মেয়েটা ভীষণ বিপদে পরেছে। আমাকে দাদা বলে ডাকে, গত ৫ মাস ধরে আমার কাছে সাহায্য চায়ছে। আমি ইতুর সাথে কথা বলেছিলাম, কিন্তু ওখানে ইতুর কোনো লোক না থাকায়, ইতু সাহায্য করতে পারবেনা বলেছে। বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টে অনুরোধ জানিয়েছিলাম, ওরা মেয়েটার খোঁজ নিয়ে, ফোনে কথা বলে সাহায্য করবে বলেছিল। আজ হঠাৎ মেয়েটাকে ওই ট্রাস্ট বলেছে, দূরে হওয়ার কারণে কোনো সাহায্য করতে পারবেনা। মেয়েটার আর্থিক অবস্থা খুব ভালো নয়। বাচ্চাটার অবস্থাও খুব খারাপ। আমি ব্যক্তিগতভাবে চিনিনা, কিন্তু অনেকরকম চেষ্টা করেও কিছু করতে পারলামনা। তুমি কোনো ব্যবস্থা করতে পারবে? আসলে মেয়েটা প্রাপ্তবয়স্ক হওয়ায়, আমি ওকে নিয়ে চিন্তা করছিনা, কিন্তু আমার চিন্তা বাচ্চাটাকে নিয়ে। খুব অসহায় লাগছে এখন নিজেকে, কোনো সাহায্য করতে পারছিনা বলে। তোমার তো অনেকে পরিচিত আছে, তুমি একটু সাহায্য কর। 

No comments:

Post a Comment