Friday, 18 March 2016

এটা বলা ভুল যে মুসলিমদের সাথেই সব ধর্মের বিরোধ হচ্ছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এগুলো শুধু একেকটা নাম মাত্র। যেটা নিয়ে মাথা ব্যথা করার দরকার সেটা হলো চিন্তা। অন্যান্য ধর্মগুলো সময়ের সাথে নিজেকে পাল্টেছে অনেক। সব ধর্মেই গোড়ামি আছে, কিন্তু ইসলাম তাদের পূর্বোক্ত আয়াত, নিয়ম ধরে রাখতে চায়ছে। অর্থাৎ, গোড়ামি বজায় রাখছে। সমস্ত ধর্মেই গোড়া মৌলতন্ত্র থাকলেও, ইসলাম যেহেতু অগ্রসর হচ্ছেনা সময়ের সাথে, অভিযোজিত হতে চায়ছেনা, তাই গোড়া মৌলবাদ বলতে এখন ইসলামকেই বোঝানো হচ্ছে। চিন্তার পরিবর্তন চায়, সমাজ কিন্তু অগ্রসর হচ্ছে, কিন্তু ইসলাম সেই একই জায়গাতে থাকছে। তাই ইসলাম নিয়ে এত সমালোচনা হচ্ছে বেশি করে। বিজ্ঞান কিন্তু বলে, সময়ের সাথে অভিযোজন দরকার, যে বা যারা অভিযোজিত হতে পারেনা, তারা বিলুপ্ত হয়ে যায়। 

No comments:

Post a Comment