Sunday, 27 March 2016

যে বা যারা ধর্ষণের জন্য নারীর দোষ বা পুরুষের দোষ খুঁজে বেড়াচ্ছে, তাদের একটা কথা বলবো, তারা চেতন বা অবচেতনে প্রতক্ষ্য বা পরোক্ষ্যভাবে ধর্ষনকে প্রশ্রয় দিচ্ছে। ধর্ষণ কোনো শারীরিক চাহিদা নয় বরং এটা শারীরিক বল প্রকাশের মত মানুসিক রোগ। গোটা দেশ জুড়ে ধর্ষণ হচ্ছে, বিচার ১টা কি ২টো হচ্ছে, ফাঁসি দন্ড বহাল করা হচ্ছে, এভাবে ধর্ষণ বন্ধ হবেনা। একমাত্র নৈতিক শিক্ষা, যৌন সচেতনমূলক শিক্ষাই ধর্ষণের মত মানুসিক রোগকে নির্মূল করতে পারে। বয়সন্ধিকালে যৌনতা নিয়ে নানা কৌতুহল জন্মায় কিশোর, কিশোরীদের মনে। তাদের সেই কৌতুহলগুলো যখন তারা বুঝতে পারে যে সমাজে নিষিদ্ধ, তখনই তাদের মধ্যে যৌন প্রবৃত্তি ও নানান খারাপ চিন্তা মাথাতে চলে আসে। অথচ, তাদের যদি তখনই বোঝানো যায়, যে এটা একটা স্বাভাবিক শারীরিক ও মানুসিক বিকাশ। লুকোচুরি না করে যদি অভিভাবকেরা যৌনতা নিয়ে বোঝান, সচেতন মূলক শিক্ষা দেন, তবে মনের মধ্যে ধর্ষণ স্পৃহা কখনই আসতে পারেনা। সরকারের উচিত যৌন সচেতনমূলক শিক্ষা ব্যবস্থা চালু করা। তবেই ধর্ষণ নির্মূল হবে।

No comments:

Post a Comment