Sunday, 20 March 2016

দহন 
সৌম্যজিত দত্ত। 


মরণ যন্ত্রণা কোথায় সে লুকাই,
বারেবারে আসছে, কুঁড়ে কুঁড়ে খাচ্ছে,
আপন জ্ঞানেই আজ আমি অপরাধী। 
স্বস্তিটুকু মিলছেনা, ধুঁকে ধুঁকে চলছি শুধু,
চিন্তাগুলো বড্ড ক্লান্ত। 
কেমন শাস্তি!!
আপন দহনে জ্বলছি আমি
চোখের সামনে উঠে আসা ভুলগুলো বড্ড বিশ্রী দেখতে,
বড্ড বিশ্রী আমি। 


বুঝে, না বুঝে সব উল্টোই করি শুধু,
উল্টো যখন করি, ভাবি মন যা বলে, তাই করি,
সম্বিত ফিরতেই মনেহয় সব ভুল করে ফেললাম,
আজ সবকিছুতেই বড্ড ভুল মনেহচ্ছে নিজেকে 


No comments:

Post a Comment