মেয়েমা, তুমি তো অনেক লেখা লেখো অসহায় মেয়েদের জীবন নিয়ে। ছোট করেই হোক, ওই মেয়েটাকে নিয়ে একটা প্রতিবেদন লিখে দাও কোনো পত্রিকাতে। মেয়েটার অসুস্থ বাচ্চাটা বাঁচতে পারে, যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অথবা আমার লেখাটায় সবাইকে দেখার সুযোগ করে দাও। তোমাকে তো কত মানুষ ভালবাসে, তুমি যদি একবার এই মেয়েটার জীবন তুলে ধরো কোনো প্রতিবেদনে বা তোমার প্রোফাইল-এ, নিশ্চিতভাবে অনেক মানুষ সামনে এগিয়ে আসবে। আমি এতবার করে তোমাকে বলতামনা, সেদিন তোমাকে মেসেজ করেছি, তোমার পোস্টে কমেন্ট বক্সে বলেছি, আজ বলছি। ওই একটা বাচ্চা মেয়ে, যাকে আমি কখনই দেখিনি, চিনিনা। কিন্তু কষ্ট হচ্ছে যে, একটা অসুস্থ বাচ্চা মেয়ে সবকিছু থেকে বঞ্চিত হয়ে চিকিত্সাহীন ভাবে মৃত্যুর দিকে এগোচ্ছে। আমি অনুগ্রহ করছি তোমাকে।
No comments:
Post a Comment