নেশা।
সৌম্যজিৎ।
ইচ্ছা করে তোমাকে নিয়ে হারিয়ে যায় দূর পাহাড় দেশে,
পাহাড়ের গা-বেয়ে যেতে যেতে খেলা করি তোমার সাথে,
প্রতিটা বাঁকে দাঁড়িয়ে তোমাকে চুমু খেতে চাই, সাক্ষী থাকুক ওই পাহাড় দেওয়াল,
সাক্ষী থাকুক ওই আকাশে উড়ে যাওয়া পাখিগুলো, সাক্ষী থাকুক ওই ঝর্না,
চুমুর হিসেব গোনার অঙ্ক আমি আজও শিখিনি, চুমুটুকু খেতেই শিখেছি শুধু।
চোখে আজ বড্ড নেশা ধরে আছে,
তোমার আগুন স্পর্শে ডুবতে চাইছে শরীর, মন, প্রাণ,
ডেটাস্ট্রাকচার এলগরিদম গুলো আজ বড্ড জটিল,
সহজ তো শুধুই তোমার নিঃশ্বাস।
আজ ভীষনই রাঙাতে ইচ্ছা করছে তোমার ঠোঁট দুটো,
স্বাদ পেতে চাইছে আমার প্রাণ,
নরম দুটো ঠোঁটের আলতো ছোঁয়াতে ভিজে যাক না সমস্ত ভালবাসা,
একটু শীতলতা চাই শুধু,
চাই আবেগ ভরা আলিঙ্গন।
No comments:
Post a Comment