Monday, 21 March 2016


সবকিছু বড় চঞ্চল।
সৌম্যজিত দত্ত।


মাথা ঘেটে ঘোল, কত কি আছে থিওরি,
টিউরিং মেশিন গুলে খেয়েছে পুশ-ডাউন স্ট্যাক মেমরি।
একুইভালেন্স অফ রেগুলার এক্সপ্রেশন এন্ড ফাইনাইট অটোমাটা,
সবকিছু ধরতে গেলে দরকার মোটা মাথা।

গা ঘেমে অস্থির নাকি, মাথা ভেজা ঘাম চুয়ে চুয়ে পরছে,
আন্ডিসাইডিবেল প্রবলেমগুলও চোখ রাঙানি  দিচ্ছে।
লজ্জাই মাথা হেট হয়ে যাচ্ছে, থিওরি গুলোর সামনে,
দরকার অনেক প্রোটিন এখন, মাথা-মন ঘাস খাচ্ছে।
আবেগে আমি জর্জরিত, চাই মুক্ত বাতাস,
নিমেষে সব ধরতে পারি আমি বড়ই গুণধর।

পরীক্ষাগুলো নিয়ে খেলা করেছি, চিন্তা আসেনি মনে,
উপভোগ করেছি সিলেবাসগুলো, শিখেছি, জেনেছি, হলে গিয়ে উতরে দিয়ে এসেছি।
বাঁধা ধরা নিয়মে চলিনি কখনো, পড়ার কি কোনো সময় হয়??
শেখার জিনিস নেশায় শিখেছি, পেরিয়েছি অনেক অনেক শিড়ি।
এখন বাকি ফাইনাল থেসিস, মাথা বড়ই চঞ্চল,
মনের মধ্যে খিদে অন্যকিছুর, থেসিসটাই এখন হতে চায়ছেনা পার।

একটু অক্সিজেন চাই, চাই একটু প্রোটিন,
মাথার মধ্যে আবেগের তারগুলো নড়ে উঠুক খচখচ করে।
আমার চাই সেই অক্সিজেন।
চাই ভরপুর জোশ। 

No comments:

Post a Comment