Sunday, 13 March 2016


ক্ষমা কোরো। 
সৌম্যজিত দত্ত। 


ভালবাসা ছিল তখন দিনগুলোতে,
পাগলের মত ভালবাসা ছিল,
স্বপ্নঘিরে থাকত সব স্বপ্নগুলো,
ভালো তো শুধু তুমিই বেসেছিলে। 
আমি তো ভালবাসা উপভোগ করতাম। 
রোজ সকালে ঘুম থেকে উঠতাম তোমাকে চিঠি লিখবো ভেবে,
লিখতাম, পাতার পর পাতা ভর্তি করে, যা মনে আসত তাই লিখতাম। 
লিখতাম কিভাবে তোমাকে মনে পরে, লিখতাম তোমাকে কেমন দেখতে লাগছে,
লিখতাম সবার কথা, লিখতাম অনেক গল্পকথা। 


তুমি খুব সাহসী ছিলে, ভিতু তো শুধু আমিই ছিলাম। 
সব বাধ, সব বাধা ভেঙে তুমি বেরিয়ে আসতে,
আমাকে একটাবার দেখার জন্য, একটু হাতে হাত রাখতে, একটু কথা বলতে,
একটু মুখের দিকে চেয়ে দেখতে। 
পাগল করে ছেড়েছিলাম তোমাকে। 

আজ বলতে কোনো লজ্জা নেই আমার,
দিনের পর দিন তোমাকে কাঁদিয়েছি, রাতের পর রাত জাগিয়ে তোমাকে আমি শেষ করেই ফেলেছিলাম,
তুমি ঘুমোতে, ক্লান্ত হয়ে ঘুমোতে ভোরের আলো দেখে। 
প্রতিদিন, প্রতি সেকেন্ডে তোমাকে মিথ্যে কথা বলেছি, ঠকিয়েছি। 
ডুবে থাকতাম নেশার মধ্যে,
ভালো, খারাপ কিছুই বুঝতামনা। 
আসল ভালবাসা ছেড়ে, নকল ভালবাসা খুঁজে ছিলাম অন্য নারীতে। 
সত্যিই বুঝতামনা তোমার কষ্টগুলো। 
রাতের পর রাত জেগে ফোন করে যেতে, ছটপট করতে এটা ভেবে,
"শান্ত খেয়েছে? শান্ত কি আবার মদের আড্ডায় বসেছে?
শান্ত কি ঘুমিয়েছে?"
"শান্ত তখন মদের আড্ডায় চুর হয়ে থাকত, তোমাকে বলার সাহস ছিলনা,
মিথ্যে বলত।" 
শান্ত ভেবেছিল, "তোমাকে পাশ কাটিয়ে বেরিয়ে, ওই মিথ্যে ভালবাসার মানুষটাকে আপন করে নেবে।" 

তোমার মাস্টার্সের ফাইনাল পরীক্ষার সময় সব বুঝেও না বোঝার কথা ভাবতে,
একটু শান্তি খুঁজে পেতে। 
আমাকে পাশে চায়তে, ভাবতে, "ও থাকলে আমি সব পারবো।"
ভালবাসার প্রতি অসৎ, ঠক মানুষটাকে তুমি প্রণাম করতে চায়তে। 
চায়তে শুধু সেই লোভে, "শান্ত আমার মাথাতে হাত রেখে আশির্বাদ করবে একটু।"

আজ অনেক বছর পার হয়েগেছে, 
আমাদের সম্পর্কটাও মুছে গেছে। 
ভালবাসার ওই সম্পর্কটাতে আমিই কাঁকর মিশিয়ে নড়বড়ে করে দিয়েছিলাম,
ধরে রেখেছিলে শুধুই তুমি, যতদিন পার ধরে রাখতে, রেখেছিলে। 
এখন আমি মিথ্যে বলিনা, 
এখন আমি ভুল করলে সেটা মুখের ওপরে স্বীকার করে ফেলি,
এখন আমি কোনো মদের আড্ডায় বসিনা,
শুধু এটাই বলবো, "ক্ষমা কোরো।"

No comments:

Post a Comment