Sunday, 6 March 2016

এশিয়া কাপ ফাইনাল ২০১৬: ভারত বনাম বাংলাদেশ।
সৌম্যজিত দত্ত।


তিনঘন্টার এশিয়া কাপ ফাইনাল, ভারত বনাম বাংলাদেশ। ফলাফল নিয়ে ভাবছিনা। যেকোনো টিম জিততে পারে। আমি ভারতকে সমর্থন করবো। কিন্তু ভালো একটা খেলা উপভোগ করতে চাই। অভিজ্ঞতার যুদ্ধে ভারত অনেক বেশি এগিয়ে। বাংলাদেশ টিমটাও যথেষ্ট ভালো খেলছে। কাপ জেতার অন্যতম দাবিদার। তবু, খেলার সময় টিমের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে জেতা হারা। দুটো দেশের মানুষের চোখ থাকবে খেলার ওপরে, প্রতিটা মানুষের মন ঘিরে থাকবে তার দেশের প্রতি আবেগ।

খেলার বিচারে, যাকিছু বোঝা যাচ্ছে, পিচে যথেষ্ট পরিমানে ঘাস থাকবে। আবার শিশির ফ্যাক্টরটাও থাকবে। তাই টস ভীষণ গুরুত্বপূর্ণ। যদি তেমন হয়, পিচে সবুজ আভা থাকে, বড় বড় ঘাস দেখা যায় অন্যান্য ম্যাচের মত, তবে সিমার ও জোরে বোলাররা প্রথম ইনিংসে, বিশেষ করে প্রথম দশ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।

ভারতের পক্ষে সেট ফর্ম ব্যাটসম্যান রোহিত, কোহলি আছে। যুবরাজের ছন্দ ফেরাটা বাড়তি সুবিধা। যুবরাজ যেকোনো সারফেসে ভয়ঙ্কর। ধোনির মত ফিনিশার আছে। বাংলাদেশের ক্রিকেটাররাও বেশ ছন্দে আছে, ওরা বাড়তি আবেগ নিয়ে আজ খেলতে নামবে।

মানুষের মনে যেটা হচ্ছে, বাংলাদেশীরা ভাবছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের প্রতিশোধ হিসেবে, কিন্তু একটা ম্যাচ শুধু সেই ম্যাচটা নিয়েই হয়, সেখানে বাস্তবে কোনো প্রতিবাদের ভাষা থাকেনা। কারণ প্রতিটা ম্যাচ আলাদা হয়। প্রতিবাদ উঠলে সেই ম্যাচে হওয়া কিছু দুর্ঘটনা বা ঘটনার প্রতিবাদ হয়। আবার ভারতীয়রা ইতিমধ্যে বুঝেগেছে, খুব বড় অঘটন নাহলে, কাপ ভারতেই আসছে।

এখানে আমার কিছু বাড়তি আবেগ আছে। আমার সব আবেগ জুড়েই থাকে আমার মেয়েমা, "তসলিমা নাসরিন।" এই মানুষটা বাংলাদেশকে এত পরিমানে ভালবাসে, নিজে এত অপমানিত হয়েছে, প্রাণ সংশয় হয়েছে, এখনো প্রাণ সংশয় কাটেনি তার, অথচ সে আজও তার দেশ বাংলাদেশকে নিজের মত করে ভালোবেসে যায়। সে খুব জোরে কথা বলেনা, কিন্তু যে কথাগুলো বলে, সেগুলো মন প্রাণ ছুঁয়ে যায়, কথাগুলো ভীষণ যুক্তি দিয়ে বলে। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ট যুক্তিবাদী মানুষ ও লেখক তসলিমা নাসরিন। আবার এটাও বলা যায়, আমার গোটা পৃথিবী জুড়ে ওই একটাই আদর্শ, সেটা তসলিমা নাসরিন। আজকের ম্যাচেও মেয়েমার চোখ থাকবে, নিশ্চয় সে একটা ভালো ম্যাচ দেখতে চায়বে, কিন্তু সে এটাও চায়বে যেন বাংলাদেশ ভালো খেলুক, জিতুক। আমি চাই ভারত জিতুক, কিন্তু আমি তার চাওয়াটাকেও অসম্মান করতে পারিনা। তাই একটা খুব ভালো খেলা ও উত্তেজনার প্রতিযোগিতা কামনা করছি।

আজকে মেয়েমার কিছু কথা তুলে ধরছি, ও বাংলাদেশের মানুষদের কাছে বলছি, এই মানুষটাকে তোমরা সম্মান দাও, এই মানুষটা তোমাদের ভীষণ আপন, তোমাদের ভীষণ ভালবাসে।

"
শুধু ক্রিকেট নয়, সব খেলাতেই অপেক্ষাকৃত দূর্বল দলের পক্ষ আমি চিরকালই নিই। আজ বাংলাদেশ আর ভারতের টি টুয়েন্টির ফাইনালে আমি চাই বাংলাদেশ জিতুক। আমার চাওয়ায় অবশ্য কিছু যায় আসে না। সবকিছু ঠিকঠাক থাকলে যে ভালো খেলবে সে-ই জিতবে। ভালো খেললে সাপোর্টার না হয়েও হাততালি দিয়ে অভিনন্দন জানাতে আমি কোনও কার্পণ্য করি না।
যে দেশে আমি জন্মেছি, বেড়ে উঠেছি, যে দেশে এখনও আমার ঘরবাড়ি, আত্মীয় স্বজন, শৈশব-কৈশোরের স্মৃতি পড়ে আছে, সে দেশের ভালো চাই আমি। অবশ্য পৃথিবীর সব দেশের, সব অঞ্চলেরই ভালো চাই আমি। কিন্তু আজ অবধি ততটা জাতীয়তাবাদী হতে পারিনি, যতটা হলে ফেসবুকের প্রোফাইল পিকচারে বাংলাদেশ নামটি সেঁটে দেওয়া যায়।"

No comments:

Post a Comment