Monday, 14 March 2016


মনের মানুষ। দশম পর্ব।

মনের ভাষা।
সৌম্যজিত দত্ত।



অনেক অনেক কিছু না'বলা থেকে যায়,
বলতে গিয়েও আটকে যাই,
তুই'কি সেই নেশা?
তুই'কি সেই স্বপ্নপরী?
তোকে ঘিরে কল্পনাতে, স্বপ্ন বিছাই লক্ষ কোটি,
বারেবারে আসিস, চটপটে কিছু বলে আবার বলিস, "দূর হয়ে যাও।"
কি মিষ্টি লাগে কথাটা তখন!!!


অভিমান থাকে তোর্ নাকের ডগায়,
নানাভাবে, নানা সময় নানারকম অভিমানের কথা বলিস,
চটপটিয়ে রাগ দেখাস, আবার আধো আধো কথাতে জানিয়েও দিস, "ভালবাসি।"
ভালবাসার কথাটা তোর মুখে এমন, "ভালবাসিনা তোমাকে।"


আজ তোকে ভীষণ আপন লাগছে, মনের মাঝে তুই, আমার মনের সৃষ্টি,
নানারকম কল্পনার রঙে তোকে রাঙিয়ে তুলি,
তোর আদুরে কথাগুলোকে আদর করে গায়ে মাখি,
মাখতে যে তোকে কি ভীষণ ভালো লাগে আমার!!!
মনেহয়, "চেপ্পে ধরি বুকের মাঝে, মাথাতে হাত বুলিয়ে, তোর ঠোঁট দুটোতে ঠোঁট ছুঁয়ে দিই,
জড়িয়ে ধরে এক হয়ে যাই, সম্পূর্ণ হতে যতটা চেপে ধরা যায়, ততটা চেপে ধরি।"

ভালবাসার অভিমানে জ্বলছিস তুই,
মনের কথা মনের মধ্যে আটকে রেখে, অধিকার দেখাতে চেয়েও দেখাতে পারছিস না।
আমি শুধু তোরই অধিকার, এটা জেনেও নিজেকে আড়াল করছিস কোনো এক দ্বিধা'র টানাপোড়েনে।
মনের কথা মুখে এনেই দ্যাখ, আমি তো শুধু তোরই আছি।

কল্পনায় তোকে কত্ত নামে ডাকি, "টুলটুলি, ফুলফুলি, ঘুলঘুলি।"  
কত যে সব আদরের ডাক!! ডাকতে ডাকতে চোখে জল এসে যায়, সেই জলে তোর গালদুটো ভিজিয়ে দিই,
আবার আমার ঠোঁট দিয়ে শুসেও নিই সব জল।
আমি কাঁদতে পারি, কাঁদতে পারি তোর হাসি মুখটা দেখে,
সে কান্না কোনো কষ্ট মাখা নয়,
সে কান্না বড়ই সুখের, বড়ই তৃপ্তির।



No comments:

Post a Comment