Saturday, 12 March 2016

স্বাধীনতাই  ধর্ম।
সৌম্যজিত দত্ত।


তোমরা যাকে ধর্ম ভাব, ধর্ম সেকি হয়???
ধর্মের বাস মানববক্ষে, মানুষ আগে ধর্ম প্রেরণা দেয়। 
ধর্ম ছিল ধর্ম যুগে, কলিতে কর অধর্ম,
ধর্মের নামে খুন কর, ধর্ষণ কর নাইবা হোক দন্ড। 
এ তো কলিযুগের ধর্ম।

এ কেমন ধর্ম যেখানে পায়ে শেকল বাঁধা হয়??
লজ্জার নামে নারী আপাদমস্তক বস্ত্রাবৃত হয়।
এ কেমন ধর্ম যেখানে নারী'কে নিয়েই সব বিধি,
চরিত্র বিচারের জন্য শুধু নারী'র মাপকাঠি??


এ কেমন ধর্ম যেখানে সত্যিতে মেলে মৃত্যুদন্ড,
যদি হাঁ'তে হাঁ মেলাও তবেই তুমি মুক্ত???
ধর্ম যদি হয় মনুষত্ব ধারণ'এর একমাত্র পথ তবে,
মনুষত্ব নয় কেন পাশবিক আচরনই তার ক্ষেত্র??

কোথায় সেই ধর্ম যেখানে পঞ্চপান্ডব লড়েছিল
শত কৌরবের বিরুদ্ধে মনুষত্ব প্রতিষ্ঠা করতে??
কোথায় সেই ধর্ম যখন দ্রৌপদীর বস্ত্র'হরণে,
ধর্ম বাঁচিয়েছিল সম্মান??
আজ রাস্তায় রাস্তায় খুন, ধর্ষণ, ইভটিজিং
রক্ষা করেনা কোনো ধর্ম।
আমরা লড়ি হিন্দু-ইসলাম নিয়ে,
লড়াই শ্রেষ্টত্ব দেখাতে, আদতে আমরা হারায় মনুষত্ব।

ধর্মযুগ গল্পকথা, এখন সবে কলির দুপুর,
ঢের বাকি রাত ফুরোতে, বারোহাজার বছরের অলীক কাহিনী মিটতে।
যদি পারি তো আমরাই পারি, কলির দূর্দশা মেটাতে।


মানুষ তুমি আবেগ জুড়াও, ঝেড়ে ফেল হিংসা হানাহানি,
ধর্ম কোনো অদৃশ্য শক্তিতে নয়, আছে তোমারই বক্ষে, তুমিই ধর্মরাজ, তুমিই ধার্মিক।


সময় পাল্টায়, যুগ পাল্টায়, পাল্টায় মানুষের ধরন,
সময়ের সাথে অভিযোজন, সেখানেই শুধু অগ্রগতি।
অগ্রগতি আসে মনের উন্মুক্ততায়, অগ্রগতি আসে চিন্তার স্বাধীনতায়,
অগ্রগতি ভাংতে চায় অপ্রতিরোধ্য মন প্রাচীর,
অগ্রগতির সীমানা সীমাহীন।
অগ্রগতিই ধর্মের একমাত্র লক্ষ্য। 

No comments:

Post a Comment