Thursday, 24 March 2016

মনের মানুষ'কে।

আমার রঙের বেলা। 
সৌম্যজিত দত্ত। 


রঙের বেলা আসল গেল,
সবাই দেখি হুরমুড়িয়ে রং সাজে মেতে উঠল। 
নানা রঙে নানা সাজে কত যে সব সেলফি, গ্রুপি,
আমার ছবি সেই সাদামাঠা, যেমন থাকি রোজ আমি। 
উত্সভে আমার নেই কোনো আকর্ষণ,
পুজোতেও থাকি বইবেলা নিয়ে,
একটা বড় ঘরে আমি, সামনে ছিটিয়ে বইগুলো,
ল্যাপটপ, ডেস্কটপ, আর চা-এর কাপে দিব্যি কাটে পার্বন। 


রঙ মাখতে আমিও চাই, চাই সেদিন মাখবো যেদিন, 
সামনে পাবো তোমাই। তোমার হাতে রং মেখে বসন্তের ছোঁয়া নেবো। 
আমি সেদিনই রং মাখবো। 
লাল, সবুজ, হলুদ আবীরে রাঙিয়ে দেবো ওই মুখে,
যে মুখ বারবার আসে আমার স্বপ্ন পাড়িতে। 


তোমার দুটো গালে হালকা রঙের ছোঁয়াই, বসন্ত এসে হাসে। 
রং যেন শুধু তোমাকেই ভালবাসে। 
আমি তো শুধু আলিঙ্গন করবো সেই বসন্তকে যে, 
তোমার ছোঁয়াতে ভাসে। 


No comments:

Post a Comment