ভরসা দাও।
সৌম্যজিত দত্ত।
চিন্তার ভিতর চিন্তাগুলো খেলছে
লুকোচুরি,
কোথায় যাই, কি করি, সবেতেই
জারিজুরি।
নাগপাশে ঘিরছে বেলা, পিষতে চাইছে
প্রাণ,
এত বিতর্কের মধ্যে করছি
অগ্নিস্নান।
বিতর্ক আমার লেখা জুড়ে,
বিতর্ক আসছে আয়লা ঝড়ে ধেয়ে,
বিতর্ক আমার চরিত্রেও।
ঢেউগুলো ডুবিয়ে দিচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে,
নেই কোনো হাত বাঁচানোর।
লড়াকু আমি, লড়তে জানি, জিততেও পারি,
শুধু ভরসা চাই।
কেউ শুধু বলুক, "আমি আছি, থাকবো ভালোবেসে, তুমি লড়ো।"
আর একজন বলুক, "উঠে দাড়াও, লড়াই করো, হারিয়ে দাও ওদের।"
ব্যাস, এতটুকুই ভরসা চাই, মানুষ দুটোর থেকে।
পারবেনা কোনো শক্তি আমাই কখনো হারাতে।
একবার তাকিয়ে দেখো, আমি কত একা!!
হাঁপিয়ে উঠছে প্রাণ।
ভাংছি আমি, কোনরকমে লড়ছি শুধু,
হচ্ছি খানখান।
সৌম্যজিত দত্ত।
চিন্তার ভিতর চিন্তাগুলো খেলছে
লুকোচুরি,
কোথায় যাই, কি করি, সবেতেই
জারিজুরি।
নাগপাশে ঘিরছে বেলা, পিষতে চাইছে
প্রাণ,
এত বিতর্কের মধ্যে করছি
অগ্নিস্নান।
বিতর্ক আমার লেখা জুড়ে,
বিতর্ক আসছে আয়লা ঝড়ে ধেয়ে,
বিতর্ক আমার চরিত্রেও।
ঢেউগুলো ডুবিয়ে দিচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে,
নেই কোনো হাত বাঁচানোর।
লড়াকু আমি, লড়তে জানি, জিততেও পারি,
শুধু ভরসা চাই।
কেউ শুধু বলুক, "আমি আছি, থাকবো ভালোবেসে, তুমি লড়ো।"
আর একজন বলুক, "উঠে দাড়াও, লড়াই করো, হারিয়ে দাও ওদের।"
ব্যাস, এতটুকুই ভরসা চাই, মানুষ দুটোর থেকে।
পারবেনা কোনো শক্তি আমাই কখনো হারাতে।
একবার তাকিয়ে দেখো, আমি কত একা!!
হাঁপিয়ে উঠছে প্রাণ।
ভাংছি আমি, কোনরকমে লড়ছি শুধু,
হচ্ছি খানখান।
No comments:
Post a Comment