Monday, 25 January 2016

আমি মানুষ জাত।
সৌম্যজিত দত্ত। 

হিন্দু না ওরা মুসলিম?
আছে কি ললাটে লিখন?
মোরা এক জাতি, এক রক্ত বর্ণ, নাই কোনো ব্যবধান। 
মোরা মানুষজন। 

গায়ে কেটে দেখ রক্ত লোহিত বর্ণ,
উপরে চামড়া ঢাকা,
বোঝনা তোমরা, শুধু মূর্খামি কর,
টেনে আনো ব্যবধান। 
মোরা মানুষজন।

আমাকে শাসাও, জাতির ঘেরাটোপে আটকাতে চাও,
করতে চাও ঘরবন্দি।
পারবে কি আমার চিন্তা মুছতে?
আমি চিন্তা স্বাধীন পাখি।

কেড়ে নিতে চাইছ আমার কলম, কেড়ে নিতে চাও পাতা,
পারবেনা তবু বন্ধ করতে আমার রুদ্ধশ্বাস লেখা।
দেওয়াল জুড়ে লিখে যাবো আমি, ফুটিয়ে তুলবো রক্ত,
তখন মিলিও ওই রক্তবর্ণ যা, মানুষ জাতের বর্ণ।
হারবোনা আমি, মেলে ধরবোই মানুষ জাতের কথা,
মানুষ ভিন্ন নাই কোনো জাতি, নাই কোনো ধর্মকথা।


...........................................................



No comments:

Post a Comment