স্বপ্ন।
সৌম্যজিৎ।
স্বপ্নে তোমাকে যেমন ইচ্ছা তেমন ভাবে ছুঁয়ে যাই,
কখনো কোনো দ্বিধা থাকেনা, থাকেনা কোনো বাধা।
কি মিষ্টি দেখাচ্ছিল তোমাকে!!!
মেতে ছিলে তো একরাশ কথা কাটাকাটিতে, থামতেই চাইছিলেনা।
আমি যে চিৎকার একদম নিতে পারিনা।
তোমার হাত দুটো ধরে তোমাকে বললাম, চিৎকার কোরোনা,
মেরেই ফেলো একেবারে। উফ: কি বে-আক্কেলি মেয়ে!! অমনি স্বপ্নের মধ্যেই দিলে কষিয়ে?
পরে তো নিজেই কষ্টটা পেলে। আমি নাহয় অভিমান ভর্তি চোখ নিয়ে,
ক্লান্ত হয়ে ঘর অন্ধকার করে ঘুমিয়ে পরলাম।
তুমি পড়ে থাকলে এক কোণে আমার পায়ের কাছে থাকা কম্পিউটার টেবিলটাতে মাথা রেখে।
অনেক রাতে ঘুম ভাঙতেই দেখি, তুমি আমার মুখের কাছে,
তোমার চোখের জল আমার ঠোঁটে এসে পরছে।
তুমি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলছিলে, "এটা আমি কি করলাম? আমাকে শাস্তি দাও।"
ধুর পাগলি, "আমি তো তোকে ভালোবেসেছি, তোকে আমি শাস্তি দিই কিভাবে?"
তোমার চুলগুলো ধরে, মুখটাকে আমার বুকের মাঝখানে এনে রাখলাম,
মাথায় হাত বুলিয়ে দিলাম, এবার তুমি বেশ হাসি মুখে চোখদুটো বন্ধ করলে।
ভীষণ মিষ্টি দেখাচ্ছিল তোমাকে!! আমি ওভাবেই সারারাত তোমাকে দেখেগেলাম।
দেখলাম ভোরের আলো তোমার মুখের ওপর এসে খেলছে।
স্বপ্নের মধ্যেও যেন আমি আরেকটা স্বপ্ন দেখছিলাম।
No comments:
Post a Comment