Wednesday, 20 January 2016

অসহায় বিবর্ণ শরীরের হাড়গুলো,
মন ধুঁকছে যন্ত্রনায়। 
যন্ত্রণার কি তীব্রতা !! এতটাও টের পাইনি আগে। 
শুধু স্বপ্ন দেখেছি, স্বপ্নের পিছনে ছুটে গেছি।  কোথাও ধরা পাইনি। 
আজ যখন ধরেছি, হেলায় হারালাম সব।  
উফ: যন্ত্রণার কি তীব্রতা!! বুকের অস্থিগুলো বিচ্ছিন্ন করে দিল। 

সেই এক স্বপ্ন। কোন ছোটো থেকে ঘিরে রেখেছে। 
স্নেহময়ী রূপ, ভালবাসার অহংকার, মাথা ভর্তি চুল,
লম্বা গড়ন।  সব মিথ্যে।  
স্বপ্ন তো শুধু স্বপ্নই হয়। 
শুধু যন্ত্রণা গুলো বড্ড আসল!!



No comments:

Post a Comment