Sunday, 31 January 2016

অভিমানী। 
সৌম্যজিত দত্ত। 


কি করি গো করি মাগো,
কি করিগো করি??
কবিতা আমার অভিমানী, ওগো বড্ড অভিমানী। 
কোথায় কবে পালায় সে, লুকিয়ে দেখে মজা,
আমি মরি মাথা খুঁটে, পাইনা তবু দেখা। 
প্রেম গাড়িতে ভেসেছে মন, গা এলিয়ে ঘুরছি,
একটুখানি মাথা বুকে, গলায় জড়িয়ে নিশ্চিন্তে দুলছি। 
ওগো, তুমি বড্ড অভিমানী। 

তোমার শব্দ আমার কানে,
যেন বৃষ্টিদিনে আকাশ বুকে মেঘের কথা বলা। 
মেঘ চায় গোটা আকাশ বুকে একা ঘুরে বেড়াবে,
তবে চাঁদ, তারা, সূর্য কেন থাকবে?
আকাশ তো শুধুই তার। 
মেঘ ছাড়া আকাশ তার কষ্ট কোথায় লুকোবে?


তুমিই আমার কবিতা জানো??!!! আমি তো শুধুই লিখি,
নিজের মতন করে যা ইচ্ছা, তাই লিখি। 
প্রেম লিখি, অনুভুতি লিখি, কলমের খোঁচায় তোমায় আঁকি,
ফুটিয়ে তুলি। 
তোমার লম্বা চুলের মাঝে লুকিয়ে থেকে, অনুভব করে,
ভালবাসার নীল, কালো, লাল রং ঢেলে দিই। 
তুমি যে আমার সেই কল্পনা, সেই স্বপ্নে দেখা পরী। 
জানো? তুমি বড্ড অভিমানী। 

No comments:

Post a Comment