Wednesday, 6 January 2016

তুমি আর তুমিই।
সৌম্যজিত দত্ত। 


মন 
এই ভালো, এই খারাপ। 
সব জ্বালা, সব যন্ত্রণা সহ্য হয়ে যায়। কিন্তু যাকিছু ঘিরে তুমি,
সেখানে একটু কিছু এদিক ওদিক হলেই খচ খচানি শুরু। 
হয়ত তুমি ইচ্ছা করে কিছু করোনি, হয়ত তুমি খারাপ ভেবে কিছু করোনি,
হয়ত যা হলো, সেটা তোমার অজান্তেই। হয়ত কি? আমি নিশ্চিত, তোমার অজান্তেই। 
তবু মনের মধ্যে কেমন যেন তোলপার শুরু হয়ে গেল। 
যেন ক্ষনিকের মধ্যেই আমি শুকিয়ে গেলাম। যেন অনেক কিছু হারিয়ে ফেললাম। 
হাজারো চিন্তা মিনিটের মধ্যে আমাকে পঁচিশ থেকে ষাটের দোরগোড়ায় পৌঁছে দিল। 
তোমাকে হারানোর ভয়। 
আমি যে সব সহ্য করতে পারি,
শুধু দিনের মধ্যে তোমার আমাকে বলা একটা কথাতেও আমার দিনটা খুব ভালো কেটে যায়। 
আমি যেন পরিপূর্ণ হয়ে উঠি। 
কিন্তু একটু অন্যরকম কিছুতে আমি যে পুরো অস্থির হয়ে উঠি। 


একটাবার কথা বলো, একটুখানি কিছু বলো। 
ভালো কিছু বলো। খারাপ কিছু বলো। 
শুধু বলো। 
চুপ থেকোনা। কিছু অন্তত বলো। 
নাহলে আমার এই রাতটাই অসহনীয় হয়ে উঠবে। 

No comments:

Post a Comment