Friday, 8 January 2016

চিত্ত যেথা লুকায়েছে কথা,
সেতো আপনার  ...
বড় যাতনা ঘিরিছে প্রাণে, ডুবায়েছে অন্ধকারে। 
তবু চাহিয়াছি বাঁচিবারে। 

কোথা গেলে প্রভু,  দাওনা সাড়া , ডাকিতেছি ব্যাকুল প্রাণে,
তুমি তো আছো, হেথায় আমার প্রানের মধ্যিখানে। 
শতভূজা তুমি, নিজ হস্তে লিখিছো জাতির বর্ণ,
বর্ণ যে বড় ভয়ঙ্কর তা তোমার কলম খোচিত। 
জাতির জাতও আজ রাজনীতি নিষিক্ত। 


চূর্ণ হবে অহংকার সব, দাম্ভিক ধর্মবাহী,
সমাজের তারা করেনি কদর, ভরিয়াছে আপন থলে। 
তাদের চরাইবে তুমি শূলে।
আমি হবো বাহন, বহিবো তুমারে, বা হবো সারথি,
একের পর এক মুখোশপাত,  হবে সমাজও খাদ মুক্ত। 

চিত্ত হেতা খুলিছে জট, খুলিছে অন্ধ দার,
আলো প্রবেশিলে, উন্মুক্ত হাওয়াই, 
স্বাধীনতা পারাপার। 

No comments:

Post a Comment