আগুন।
সৌম্যজিত দত্ত।
চোখ ফুটন্ত আগুন তুই, উষ্ণ তোর গড়ন,
ছিমছিমে তোর রঙে ধাধিয়েছিস আমার নজর।
সেই তোকে স্বপ্নঘিরে ভালবাসি নিজের মনে,
চুলগুলো অগছলে টানি আমার বুকের মাঝে।
তোর মুখে মায়া খেলে, জড়িয়ে ধরি, চেপে ধরি,
মুহুর্তে মনেহয় ভুলে যাই সব, মিশে যাই তোর সাথে।
ছাড় না সব পিছুটান, কাছে আয়, তোকে নিয়ে আদর খেলা খেলি।
দেওয়াল প্রাচীরে ঠেসে ধরে, ছুঁয়ে দিই তোর ঠোঁট দুটো,
ভরিয়ে দিই বাঁধন ছাড়া চুমুতে। পাগল করে দিই তোকে আমার প্রেম দহনে।
আমি জানি তুই পুড়তে চাস, জ্বলতে চাস আমার আগুনে।
তোরও তো অনেক খিদে, বারবার না বলেও বোঝাস আমাই,
বুঝি সব। শুধু সুযোগ আর অপেক্ষা।
বল তুই খেলবি?
মিলিয়ে যাবো তোকে নিয়ে যেখানে, থাকবেনা কোনো বাধা,
মিশবো আমরা অবাধ প্রেমে, থাকবেনা কোনো দুরত্ব।
হোক সমালোচনা,
আসুক ঝড়, আসুক অনেক ঝাপটা,
হাত ধরে সামলাবো সব, বলুক সবাই "নষ্ট।"
তোকে ছাড়া জীবন কোনো জীবন নয়, নষ্টামি স্বীকার করতেও আমি রাজি,
একটাবার কাছে আয়, তোকে ধরে হারিয়ে দেবো সব প্রতিকুলতাকে।
আয় না, একটু আগুনকে ছুঁয়ে দ্যাখ, ভরসা করেই দ্যাখ।
চল, সমাজে তুলে ধরি ভালবাসার নতুন রূপ।

No comments:
Post a Comment