অসমাপ্ত লেখা।
সৌম্যজিত দত্ত।
মায়াপরীর শ্রেষ্ট সৃষ্টি, নাই কোনো তুলনা,
এক তুলিতে আঁকা গড়ন, আদলে আদরের ছোঁয়া।
বারবার করে দেখে যাই, ক্লান্ত হয়েও ক্লান্তি আসেনা,
শুধু পড়ি ওই দুটো চোখের ভাষা, যেন তাকিয়ে আছে আমারি দিকে।
তুমি বড্ড অভিমানী। ভয় হয় তোমাকে।
এমন শক্ত, কাঠপোড়া মনটাকেও তুমি করেছো অসাড়।
হারাতে পারবোনা আর।
মন আজ বড্ড ভারী। লেখা আসছেনা, ভাষা আসছেনা,
শুধু দেখতেই ইচ্ছা করছে।
নাইবা হোক কোনো কথা তবু, দেখতে তো পাচ্ছি,
শান্তি শুধু এইটুকু, তুমি আছো আমার মনেরই মধ্যে।
এই প্রথম কোনো অসমাপ্ত লেখা যা, শেষ করতে চেয়েও-
শেষ হলনা। ভাষা ফুরিয়ে গেছে, জ্ঞানশূন্য আজ আমি,
দিগ্বিদিক অন্ধকার। অতৃপ্তির গ্রাস।
No comments:
Post a Comment