উপহার "চেতনা"।
সৌম্যজিত দত্ত।
শুভ জন্মদিনে সবাই বলে সুখি হও, দীর্ঘজীবি হও।
আমি বলবো প্রতিবাদী হও।
প্রতিবাদ আছে তোমার মধ্যে। রাষ্ট্রবিজ্ঞান, সংবিধান অনেক জেনেছো, শিখেছো,
প্রতিটা জানা নিয়মকে তুলে ধরো বাস্তব জীবনে।
নারী বলেই হয়ত তোমার নিজের প্রতি এত বিদ্মেষ, বা হয়ত মুসলিম বলে।
মুসলিম হওয়া পাপ নয়, নিজেকে চিনে নাও।
আগুনে জ্বালানি দাও,
জ্বলে ওঠো,
ঝলসে ওঠো।
কাদের এত ভয় পাও?
সমস্ত নিয়ম তো আগেই ভেঙ্গে দিয়েছো,
জীবনের শুরুতেই মাতৃহারা হয়ে একা একা বড় হয়েছো,
নিজের ছাত্র জীবনটাতেও লড়াই করে গড়ে উঠেছো।
এত লড়াই করার সাহস নিয়েও আজ কেন জীবনের প্রতি এত অভিমান?
যে পুরুষতন্ত্র তোমাকে প্রতিমুহুর্তে পিষে মারতে চেয়েছে, লড়াই করো তাদের বিরুদ্ধে।
হোক সে নিজের বাবা। হোক সে নিজের ভাই। হোক সে পাড়া প্রতিবেশী।
ভেঙ্গে দাও,
গুড়িয়ে দাও,
বুঝিয়ে দাও, নারী অবহেলিত নয়।
নারী বলে নিজেকে দুর্বল ভাবো?
ঝলসে উঠে দেখো,
নারী তোমাকে মাতঙ্গিনী হাজরার সম্মান দেবে।
জেগে ওঠো ববি।
ধিক্কার ওই দুর্বলতাকে।
যে নিজে নিজেকে বাঁচাতে চাইনা,
সমাজ তাকে ছেড়ে কথা বলেনা।
নিজেকে চেনো।
বেরিয়ে এসো রাস্তায়,
বুঝিয়ে দাও, নারী নির্জীব নয়।
নারী যেমন সহ্য করতে পারে, পাল্টা আঘাতে পিষেও মারতে জানে।
No comments:
Post a Comment