Saturday, 23 January 2016

একটা স্বপ্ন। 
সৌম্যজিত দত্ত। 



একটা স্বপ্ন, খুব ছোট থেকে আসে,
একটা স্বপ্ন, বারবার চোখে ভাসে।
একটা স্বপ্ন, সেই একটি মেয়ের,
যাকে আমি দেখিনি কখনো। 
একটা স্বপ্ন, আমাই হারিয়ে দিয়ে যায়। 

স্বপ্নটা আমাই পাগল করে দিচ্ছে, 
বারেবারে একই ছবি, সেই লম্বা টানা চুল,
সেই লম্বা তার গড়ন, মুখ অন্ধকারে ঢাকা। 
স্পর্শে আমি অনুভব করি, সে স্নেহময়ী,
মাথার চুলগুলো দিয়ে ঢেকে রেখেছে আমার মুখটা। 

স্বপ্নটা ভীষণ আপন লাগে, স্বপ্নে দেখা মেয়েটা যেন -
পাশে পাশে ঘোরে। 
জেগে থাকা সময়টা অবাস্তব, ঘুমের পরেই -
বাস্তব লাগে। আমি বাঁচি স্বপ্নটাতে। 
স্বপ্নটা বড্ড অস্থির করে মন,
দেখতে চাইনা তবু, বারবার দেখি,
স্বপ্নটা নিয়ে ভাবি সারাক্ষণ। 

একটা স্বপ্নে আমি নেশা খুঁজে পাই,
মেয়েটাকে দেখি, অনুভব করি,
মেয়েটা বেড়াতে ঠিক নয় আসলে,
ঘুরতে যেতে চায়। 
স্বপ্নে মেয়েটা ক্যামেরাবন্দী করে প্রকৃতি ও মানুষ,
আসলে সে পাহাড়, জঙ্গল, সমুদ্র, গ্রামে পাড়ি দিতে চায়। 
মানুষ নিয়ে সে বাঁচতে চায়, মানুষকে অনুভব করতে চায়। 
হাতে হাত রেখে ভরসা পেতে চায়। 

একটা স্বপ্ন, আমি অনুভব করি তোমাই। 
একটা স্বপ্ন, আমি বাস্তব দেখতে চাই। 

No comments:

Post a Comment