হাসি কান্না।
সৌম্যজিত দত্ত।
মূল্যহীন এই জীবন।
অনুভুতিগুলো পুড়ে খাঁক হয়ে যাক,
চাই শুকনো খটখটে কাঠ।
অগ্নিচিতাতে জ্বলুক সব,
পুড়ে যাক সব অনুভুতি,
চাইনা আমার ভালবাসা,
চাইনা কোনো উপলব্ধি।
মিথ্যে সব কবিতাগুলো,
ব্যর্থ লাগে জীবন,
চিনচিন করে যন্ত্রণা বুকে,
আমি ধুঁক'ছি আজীবন।
পড়াশোনা অনেক হয়েছে, চাইনা আর পড়তে,
কি লাভ পড়ে বইগুলো? হবেনা কিছু করতে।
বনবাসে শান্তি অনেক, নাই হারানোর ভয়,
কিছু যদি পাওয়ার না থাকে, চাওয়াতে কি আসে যায়?
চাইনা সত্যিই সে ভালবাসা,
হবেনা বাসতে ভালো,
বারবার যদি করে দাও দূর,
কেন দেখবো স্বপ্ন আলো?
শুধু অন্ধকার। ঘুটঘুটে অন্ধকার!!
জীবনটাই পুরো কালো।
No comments:
Post a Comment