প্রেম।
সৌম্যজিত দত্ত।
চোখদুটো শুধু আয়না করে নিয়েছি,
নিজেকে দেখছি নিজের মতো করে,
যেমন ইচ্ছা খেলছি মাথার চুল গুলোই,
এ কি!!! আমি তো শুধু আমাকেই দেখতে পাচ্ছি।
তুমি কি তবে তুমি নও? তুমিটাও কি এই আমি!!!
আমি যদি তুমি হতে পারি তবে, তুমিটাই বা কেন আমি নই??
জানো আমি পরেছি এক ভীষণ প্রেমে!! সেকি আর কোনো চারটি খানি কুড়িয়ে পাওয়া প্রেম?
প্রেমে তো পরি আমি অনেকই। এ প্রেম যে সে প্রেম নয়,
এ প্রেমের প্রেমিকা আমাকে বলেছে ওই স্বপ্ন পরিণতির কথা।
আমিতো শুধু ভালোবেসে, আদর করে ছুঁয়ে দেখবো তোমাই,
প্রতিটা গরম নিঃশ্বাস আমার মুখে, নাকে, ঠোঁটে এসে চুমু খাবে আমাই।
আলতো হাত দিয়ে তোমাই জড়িয়ে ধরবো।
তোমার উত্তপ্ত, ঘামে ভেজা শরীরটা আমাকে ভিজিয়ে দেবে,
তোমার শরীরের ঘামের গন্ধটাও আমার শরীরকে মাখিয়ে দেবে।
সত্যিই, তুমিতো তুমি নও, তুমিটাও আমি হয়েযাবে।
No comments:
Post a Comment