সততা, আদর্শ, যুক্তি একটা নেশা। এমন এক নেশা যার জন্য মানুষ জীবনের পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যেতে চায়। উল্লেখ্য, কোনো নেশা জাতীয় বস্তু, প্রেম, সেক্সেও এমন নেশা নেই। আমি বারবার প্রেমে পরেছি, প্রেমে ব্যর্থ হওয়ার পর, আমার সেই প্রেমের নেশা কেটে গেছে। কিন্তু সততা, আদর্শ, যুক্তির নেশা কখনোই কাটিয়ে উঠতে পারিনি। এমনটাও মনে হয়েছে, ব্রম্মচর্য ধারণ করে সমাজের জন্য বাঁচবো। সৎ হয়ে। কোনো মিথ্যার সাথে, কোনো অন্যায়ের সাথে কখনো আপোষ করবোনা। যুগান্তর ঘটাবো। ইতিহাস আমাকে অমর করবে। একটাই জন্ম, একটাই জীবন, আর এটাই জীবন। ২৫+ বছর বয়সের মধ্যে ২৩ বছর পড়াশোনা করছি, গবেষনার কাজে নিযুক্ত আছি, আই.এস.আই-এর মতো ইনস্টিটিউট-এ পড়াচ্ছি, এখনো পর্যন্ত নিয়ম কি জিনিস বুঝতে শিখিনি। আমার মাথাতেও ঢোকেনা এই নিয়ম শৃঙ্খলা ব্যাপারগুলো। গোটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি জীবনে কখনো বুঝতে পারিনি। যখন ইচ্ছা পড়েছি, পরীক্ষার ফল নিয়েও মাথা ঘামাইনি কখনো। শুধু পড়াশোনা উপভোগ করেছি। ফল যা হওয়ার হয়েছে, বাধা পেয়েছি, ব্যর্থও হয়েছি অনেক। পাত্তা দিইনি। ভেবেছি নিজের জায়গায় ঠিক থাকলে সব সফল হবে। আমি আমার ছাত্র, ছাত্রীদের এসবই বারবার বোঝাই। আসলে সমস্তটাই একটা গেম, খেলা। উপভোগ করি। শুধু নিজের মনটাকে কখনো নিয়ন্ত্রণ করতে পারিনা। আবেগে ভেসে চলি। ওইযে সততা, আদর্শবোধ, যুক্তির নেশা। ইদানিং অনেক মানুষ এগুলোকে আমার দুর্বলতা ভেবে যাচ্ছেতাই বলছে। তারা নিজেরাই বোঝেনা, যদি সমাজে কোনো পরিবর্তন দরকার হয়, তবে আমার মতো মানুষগুলোর প্রয়োজন সব থেকে বেশি হবে।
প্রেম ভুলে গেছি আমি, কিন্তু ভালোবাসা? এই ভালবাসা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।
প্রেম ভুলে গেছি আমি, কিন্তু ভালোবাসা? এই ভালবাসা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।
No comments:
Post a Comment