লজ্জা।
সৌম্যজিত দত্ত।
লজ্জা শুধু পাপে ভাসে।
পাপ তবে কি?
পাপ মানে অন্ধকার, অন্ধকারের গোড়ামি।
পাপ মানে পরিস্কার বাস্তবকেও দ্বিধাগ্রস্ত হয়ে দেখা।
বাস্তব শুধু বাস্তবই হয়।
আমি যদি বলি, তোমার শরীর খুব আকর্ষনীয়,
আমি যদি একটু তোমাকে গায়ে হাত দিয়ে কথা বলি,
আমি যদি তোমাকে জড়িয়ে ধরি, সেখানে পাপের কি আছে?
তোমার শরীর আকর্ষনীয়, তাই তোমাকে মুখের ওপর বলি।
শুধু তোমাকেই না, যাদের এমন মনেহয়, তাদের সবাইকেই বলি।
পাপ তবে আমার মধ্যে না, পাপ আছে তোমার মনে।
সাধারণ বাস্তবকে তুমিই নিচু করে দেখতে চাও।
তোমার চিন্তায় আছে অন্ধকার, গোড়ামি।
তুমি সহজ বাস্তবে দ্বিধাগ্রস্ত। চিন্তা উন্মুক্ত করা তোমার স্বভাবে নেই।
আমি স্পষ্ট কথা বলি, যেটা মনেহয়, সেটাই বলি।
আমিতো বলিনি, তুমি আকর্ষনীয়, তোমাকে আমি নিংড়ে নিতে চাই।
আমিতো তোমাকে বলিনি তোমার স্তনগুলো মোটা মোটা, ওগুলো আমার চাই।
আমি শুধু বলেছি, তুমি সুন্দর, তোমার শারীরিক গঠন সুন্দর,
এতো প্রশংসা। এতে পাপ কোথায়? না, নেই, পাপ প্রশংসাতে নয়,
তবে পাপ তোমার মনে। পাপ তোমার পিছিয়ে থাকা চিন্তায়।
যে পাপ মুহুর্তের মধ্যে তোমাকে নারী, পুরুষের ব্যবধান বুঝিয়ে দেয়।
যে পাপ তোমাকে মানুষ হতে, মানুষের মতো চিন্তা করতে দেয়না।
এই পাপ লজ্জার।
No comments:
Post a Comment