মনের মানুষ।
সৌম্যজিৎ।
আমার একজন প্রেমিকা চাই,
আমার একজন মানুষ চাই, একজন ভালবাসার মানুষ।
আমার তাকে চাই যে স্নেহময়ী হবে, একটু দুষ্টু হবে, একটু মিষ্টি হবে,
একটু ঝিল্লি হবে, একটু পাগলি হবে, একটু অভিমানী হবে।
সবসময় জ্বালাবে আমাকে। কখনো মাথার চুলগুলো টেনে ধরবে, লুকোচুরি খেলবে,
আবার জড়িয়েও ধরবে গলাতে।
আমি যখন লিখবো, তখন গালে হাত দিয়ে আমার মুখে চেয়ে থাকবে,
আর ভাববে, "ওই লেখা আমার সতীন। দিই সব এলোমেলো করে।"
আমি যখন গবেষনার কাজে মত্ত থাকবো, তখন আমার ঘাড়ে-পিঠে উঠে তান্ডব করবে।
আমার সেই প্রেমিকা চাই।
আমার একজন প্রেমিকা চাই যে, কখনো গৃহবধুর চাকরি নয়,
শুধু সারাজীবন প্রেম করবে আমার সাথে।
আমার তো শুধু সেই প্রেমিকাটা চাই, যে শুধু -
আবদার, বায়না করবে আমার কাছে।
আমার একজন মানুষ চাই যে, গোটা সমাজকে আলোকিত করবে,
দৃষ্টান্ত হবে সমাজের সামনে। আদর্শ হবে।
গোটা সমাজকে সন্তানের মতো স্নেহ করবে।
আমার তো সেই প্রেমিক মানুষটা চাই।
আমি রান্না করে খাওয়াবো, নিজে হাতে করে খাওয়াবো,
আবার কখনো তার মুখ থেকে খাবার কেড়ে খেয়ে নেবো।
আমার তেমনি একজন প্রেমিকা চাই যে, শুধু প্রেমিকাই নয়,
এমন এক বন্ধু হবে যার বাচ্চামিতে কষ্ট ভুলে যাবো,
তাকে বুকে জড়িয়ে আমি কাঁদতেও পারবো, হাসতেও পারবো।
আমার একজন মনের মানুষ চাই,
তুমি হবে?

No comments:
Post a Comment