হেপাজত-ই-ইসলাম এর দাবি ও আমার মত।
সৌম্যজিত দত্ত।
প্রকাশ্য জনসভায় সরকারের কাছে হেফাজত-ই-ইসলাম এর ১৩ টা দাবির মধ্যে একটা দাবি এমনও আছে, যেসমস্ত মুসলমান মানুষ ইসলাম ধর্মের বিপরীতে গিয়ে নিজের স্বাধীন মত প্রকাশ করবে, তাদের মুসলিম ধর্মের কাঠগড়ায় দাড় করিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। একটু চিন্তা-ভাবনা করলে এটা বোঝাই যায় যে সরকারের প্রশ্রয় ছাড়া প্রকাশ্যে এমন জনসভা করা যায়না, উপরন্তু সরকার এমন সভার যথোপযোগী কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ, এর প্রমান নিলয়, অভিজিত, ওয়াশিকুর, অনন্ত নিজেদের জীবন দিয়ে বুঝিয়ে গেছে। আমি কোনো ধর্মের সমালোচনায় বিশ্বাসী নই, কারণ আমি নিজে ধর্মের পুজারী। সব ধর্মকে আমি সম্মান করি, কিন্তু ধর্মের কিছু আয়াত - আইন এর জন্য মানব ধর্ম সংকটের মধ্যে, আজ মানুষকে স্বাধীন ভাবে নিজস্ব মন্তব্য প্রকাশ করাতেও বাধা দেওয়া হচ্ছে। মানুষকে চিন্তা করতে দেওয়া হচ্ছেনা। কোনো ধর্মের এমন কোনো ক্ষমতা হয়ে যায়নি যে সে মানুষের ওপরে উঠে যাবে। আমি কোনোরকম প্রতিবাদে না গিয়ে শুধু তোমাদের এটুকু বলছি, তোমরা যারা ধর্ম নিয়ে থাকতে চাও, ধর্ম নিয়ে থাকো। নিজেদের ইচ্ছায়, স্বাধীন ভাবে। যারা ধর্ম মানেনা, নিজেদের মতকে বেশি গুরুত্ব দিতে চায়, তাদেরও তাদের মতো করে স্বাধীন ভাবে বাঁচতে দাও। ধর্মের দোহাই দিয়ে খুন, জখম করা কোনো ধর্ম হতে পারেনা, সেটা শুধুই রাজনৈতিক অরাজকতা। তোমরা নিজেরা গভীরভাবে চিন্তা করো, সমাধান তোমরাই পেয়ে যাবে, কোনটা ঠিক বা কোনটা ভুল। আরেকটা কথা, চিন্তা করার সময় নারী পুরুষ বিভেদ না করে, মানুষ হিসেবে চিন্তা কোরো। নিচে একটা ভিডিও লিঙ্ক দিলাম:
https://www.youtube.com/watch?v=NBBC9SsUmkQ

No comments:
Post a Comment