Thursday, 24 December 2015

যন্ত্রণা।
সৌম্যজিত দত্ত।


কি অসহ্য এই যন্ত্রণা!!!
মস্তিস্কের প্রাচীর গুলোরমধ্যে যেন এলোমেলো ছোটাছুটি করছে,
হাঁকডাক দিচ্ছে, দাঙ্গা মারামারি করে বেড়াচ্ছে প্রতিটা শিরা-উপশিরা, স্নায়ুগুলোর মধ্যে।
আমি পারছিনা সহ্য করতে। 
যেন কেউ লোহার শিকল এক প্রাচীরে বেঁধে সেটা ধরে টানাটানি করছে।
আমি শুধু চুপচাপ হয়ে আছি, মাথায় চিন্তাভাবনাগুলোকে কোনো একপাশে কম্বল চাপা দিয়েছি,
আর হালকা করে, আলতো চোখে শুধু সামনের দিকে সরল দৃষ্টিতে তাকিয়ে ভাবছি,
আর কি কোনো চিন্তা করতে পারবোনা?



এই মাথায় কত চিন্তা করেছি, একটার পর একটা নিখুঁত স্ট্রাটেজি সাজিয়েছি,
সেগুলোকে রূপ দিয়েছি।
আজ কোনো চিন্তায় করতে পারছিনা, যেন মস্তিস্ক অসাড় হয়ে পড়ছে।
আচ্ছা, তাই যদি হয়, আমি এখন লিখছি কিভাবে?
লিখছি, মনেহচ্ছে চারিদিকে যেন স্নায়ুগুলো বিদ্রোহ করে চলেছে,
ঝনঝন, টনটন করে যেন মস্তিস্ক দেওয়ালগুলোতে হাতুড়ির আঘাতে কাঁপিয়ে তুলছে,
আমি বুঝতে পারছি, অনুভব করতে পারছি।
তবেতো মস্তিস্ক অসাড় হয়নি, চিন্তা তো কাজ করছেই নিজের মতো করে। 
তবে কেন আমি আমার ইচ্ছা মতো চিন্তা করতে পারছিনা?


হে মন, আমাই শক্তি দাও। 
এই আগুনের যন্ত্রণা যত ভয়ঙ্কর,
তার থেকেও বেশি ভয়ঙ্কর আমার স্থির হয়ে যাওয়া।
শক্তি দাও আমাই আমি এখনই উঠে দাড়াতে চাই।  আমি একমুহূর্ত চিন্তা থামাতে চাইনা।
শরীর আমাকে রুখতে পারবেনা, যদি চারিদিক থেকে স্নায়ুগুলো আক্রমন করেও,
আমি ভেঙেচুরে বেরোবো। 

No comments:

Post a Comment