এটাই জীবন এখন।
সৌম্যজিত দত্ত।
নিঃসঙ্গতা, একাকিত্বের পারদ চরচরিয়ে উপরে উঠছে,
ভোগান্তি ঘিরছে মন প্রাচীর, শরীরও তো প্রায় অবসন্ন।
এর মধ্যে বুঝি প্রেম লুকোচুরির কোনো জায়গা থাকে?
থাকলে তো, ভুগতে হতনা।
দুদিন ধরে বড্ড জ্বালিয়েছি তোমাই, কিজানি, পাগলামিই করে ফেলেছি হয়ত।
তুমি হয়ত ভেবেছ কি চিপকু মানুষরে বাবা!!! পিছনই ছাড়েনা।
আসলে তোমাকে আঁকড়ে ধরতে চেয়েছি শুধু, ভেবেছি তুমি ওই বাঁচার পথে নিয়ে যাবে আমাকে।
বুঝি সবই, তোমার কর্পরেট ওয়ার্ল্ড, তোমার ব্যস্ততা। শুধু মন মানতে চায়না।
সেদিনও ক্লাস নিতে নিতে বড় গেটটার দিকে বারবার চোখ যাচ্ছিল,
মনে হচ্ছিল, বুঝি তুমি এসে দাড়াবে ওখানে, একটা ফোন করে বলবে, "কোথায় তুমি? আমি এসে গেছি তো।"
আজও তোমাকে ঘুমোতে বলেও শুধু অপেক্ষা করেছি, এই বুঝি তুমি আমাকে বলবে,
"যাও, ভালো করে পরীক্ষাটা দিয়ে এসো।"
অপেক্ষা করতে করতে পরীক্ষার ঘন্টা বেজে উঠল, পরীক্ষাও দিয়ে আসলাম,
কিন্তু মনটা দিতে পারলামনা কিছুতেই।
আমি ভেবেছি জানো,
আমি আর তোমাকে বিরক্ত করবোনা ওভাবে।
আর তোমাকে কখনো বলবনা তুমি এসো,
শুধু অপেক্ষা করবো তোমার আসার।
কষ্টটা শুধু আমারই, তুমি তো বেশ আছ।

No comments:
Post a Comment