একটু ক্লান্ত।
সৌম্যজিত দত্ত।
তখন থেকে বসে আছি একা,
আমার উদাস মন দেখে, বই গুলও কেমন যেন ঝিমোচ্ছে।
আজকাল তোমার অনেক বন্ধু হচ্ছে, নতুন নতুন সব বন্ধু,
আজকাল তুমি তাদের নিয়ে অনেক ব্যস্ত।
আজকাল তুমি তাদের নিয়ে বেশ লেখালেখি করছো, ছবি দিচ্ছো, আড্ডা দিচ্ছো।
আজকাল আমার কথা তোমার মনেই থাকেনা।
সারাদিন এটা ওটা আজেবাজে যতসব লেখা লিখি, পোস্ট করি। মন মানেনা।
সারাদিনে আমার আজেবাজে লেখাগুলও সবার পছন্দ হচ্ছে,
তারা পছন্দ করছে, মন্তব্য জানাচ্ছে,
আমি কিন্তু শুধু তোমার একটা মন্তব্যের আশায় দিন কাটিয়ে দিচ্ছি, চোখে চোখে রাখছি,
এই বুঝি তুমি কিছু লিখলে, এই বুঝি কিছু লিখবে। কত সময় চলে গেল।
তুমি যখন ভালবাসা নিতে বলো,
আমি যেন কোথায় হারিয়ে যাই,
সত্যিই কেমন যেন পাগল পাগল হয়ে যাই,
তুমি যখন ধন্যবাদ জানাও,
আমি যেন আশাহত হয়ে পড়ি,
ভেঙ্গে পড়ি। তুমি শেষবার আমাকে ধন্যবাদ জানিয়েছিলে,
নিজের ওপর এতো রাগ হলো, মনেহল, তুমি যদি কিছু না বলতে,
আমি তাতে বেশি খুশি হতাম।
পরীক্ষা চলছে, দিই কি করে বলোতো? সবসময় তোমার কথা মাথায় ঘোরে।
আজকে তোমার নামে আগুন ঝরিয়েছি, জানি, তুমি দেখেছো,
দেখেও চুপ থেকেছো, কোনো মন্তব্য করোনি,
আমি ভেবেছিলাম, অন্তত ছোটো করে কিছু লিখবে।
অভিমান নয়, শুধু ক্লান্ত লাগছে মনটা।
No comments:
Post a Comment