মন নয়, আগুনের গোলা।
সৌম্যজিত দত্ত।
কষ্টগুলো বুক চিরে বেরিয়ে আসতে চাইছে,
রক্ত যেন লোহিততপ্ত লাভা,
কেউ কি আছে? বা
কেউ নাই থাক শোনার,
আমার রাস্তা আমিই খুঁজে নেবো।
অনেকই তো হলো শান্ত-শিষ্টতা, ভদ্রতা,
সামাজিকতা। আর নয়, নয় তো নয়ই,
আমিও খেলবো অসামাজিক খেলা।
মেটাবো নিজের আস্ফালন।
আর নয় কোনো ভালোবাসাবাসি।
ওসব তুচ্ছ খেলা।
ওই শোনো তুমি, ওই শোনো তোমরা,
যে পূবের সূর্যকে তোমরা সাততারাতারি
দিগন্ত পার করাতে চেয়েছ, এত সহজে
সে অস্ত যাবেনা। সবে তো এখন সকাল হল।
সাবধান হয়ে যাও, নয়তো এবার দুপুর রৌদ্রের তেজে
তোমাদের চোখ ঝলসাবে।
নিজে জ্বলে যেমন আলো দেবো,
সেই আগুন তেজে ঝলসিয়েও দেবো।
No comments:
Post a Comment