Friday, 11 December 2015


আসলে প্রতিবন্ধক কারা মামা?
সৌম্যজিত দত্ত।

শিরদাঁড়াতে খট করে আওয়াজ ওঠে,
ঘাড়ে ভীষণ ব্যাথা, অসহ্য যন্ত্রণা।
বা কানে সসস শব্দ মাথা ঝালাপালা করে দেয়,
সহজে ঘুম হয়না, ক্লান্ত হয়ে ঘুমোতে হয়।
আমি জানি আমি শারীরিক প্রতিবন্ধী,
কিন্তু মানুসিক প্রতিবন্ধী নই।
হ্যা, কিছু যন্ত্রণা আছে মনে, যেগুলো আগুন জ্বেলে দিয়েছে,
আচ্ছা, তোমার মনে আছে? আমি যখন সমাজে কিছু
অরাজক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিলাম,
ওরা ওদের ব্যবসার মাধ্যমে সমাজে নাশকতা ছড়াচ্ছিল,
আমি কিন্তু ভয় না পেয়ে ওদের বিরুদ্ধে গেছিলাম সেদিন,
সেদিনও কিন্তু আমি একাই ছিলাম,
বাইরের জগৎ টা  আমি জানি, বুঝি।
আমার মনে আছে, তুমি পুলিশ বলে, আমি সেদিন বেশ কিছু তথ্য প্রমাণ দেখিয়েছিলাম,
তুমি আমাকে সাবধান হতে বলেছিলে, তুমিতো জানো, আমি কোথাও ভয় পেয়ে পিছিয়ে আসিনি।
তবু জানো, আমাকে শুনতে হয়, বাইরের জগৎ টা আমি বুঝিনা।

আমার মতো প্রতিবন্ধী যদি এমন কোনো স্টেপ নিতে পারে,
লড়াই করতে যেকোনো সময় প্রস্তুত থাকে,
তবে যারা সুস্থ, তারা কেন লড়েনা?
আর যারা লড়াই করে, লড়াই করতে চায়,
তাদেরকেই বলা হয় অসুস্থ। কাউন্সেলিং করানোর প্রয়োজন।
আসলে প্রতিবন্ধক কারা মামা?

No comments:

Post a Comment