লজ্জা শেখায়ও।
সৌম্যজিত দত্ত।
লুকিয়ে থাকা লজ্জা গুলো তখন মাথা চড়ে বসত,
দিনগুলো ছিল লড়াইয়ের,
পরীক্ষা দেওয়ার একটা নেশা মনের মধ্যে তাড়া করে বেড়াত,
কিন্তু সবসময় প্রস্তুত থাকতামনা। তাই অনেক ব্যর্থতাও
ইচ্ছে করেই সাথে নিয়ে ঘুরতাম।
কখনো এমনও মনে হয়েছে, পরীক্ষা ঘরে ঢোকার আগে,
পরীক্ষা চলাকালীনও, যখন অনেক কিছু লিখতে পারতামনা,
শুধু মনে হত, প্রশ্ন গুলো আমাকে অপমান করছে, ছিঁড়ে খাচ্ছে।
তবু বসে থাকতাম শেষ ঘন্টা পর্যন্ত ইচ্ছে করে,
শুধু নিজেকে পরের সময়ের জন্য প্রস্তুত করতে,
পরীক্ষা তো আসলে ছিল বাহানা, উত্তর না পাড়ার লজ্জা টুকুর
অভিজ্ঞতা পরের পরীক্ষা গুলোতে ভালো কিছু করাত,
আসলে এভাবে আমি নিজেকেই বারবার অপমান করে,
লজ্জা দিয়ে প্রস্তুত করতাম।
আজ এসব ছেলেমানুষি মনে হয়,
হয়ত ওই ছেলেমানুষিটাই সেই ছেলেমানুষটাকে
অনেক কিছু শেখাত।

No comments:
Post a Comment