তুলনার যে আঘাত আমার রক্ত বিন্দুতে
অপমানের ঝর বইয়ে নিয়ে যাচ্ছে,
আমাকে যে ভয়ঙ্কর সংকল্পতায় আবিষ্ট করছে,
আমি ভীত। এই সংকল্পের দৃঢ়তা তোমাকেও পুড়িয়ে ছারখার করে দেবে।
সেটাও আমাকে নিজের চোখে দেখতে হবে।
একেতে অগ্নি দগ্ধ পুরুষ, সেই অগ্নিকে আরও উস্কে খড়ের গুদামে আগুন ছড়িয়ে দিলে,
ভুলে গেলে, সেই একই গুদামে তুমিও ছিলে।
যেদিন আমার আত্মা শান্ত হবে, অগ্নিদগ্ধতার মধ্যেও জয়লাভ করবে,
সেদিন তোমার চিন্তাশক্তি ছিন্নভিন্ন হয়ে যাবে।
আমি কিন্তু সেদিন পাশে থাকবো, কষ্ট ভাগ করে নিতে।
এখন তোমার কাছে এসব অপ্রয়োজনীয়।
.........................................................সৌম্যজিত দত্ত।
No comments:
Post a Comment