ভালবাসার আগুন, শরীর - মন সব ছারখার।
সৌম্যজিত দত্ত।
মন আমার সিঁধেল চোর, সিঁধ কাটতে চাই মনের দোরে,
এত আঘাত সয়েও আমি ভালবাসতে চাই আপন মনে।
কি এত মধু ওই ভালবাসার চাকতিতে?
ডামাডোল বাজে, হাহাকার হয়, হামানদিস্তা দিয়ে ছেঁচে দেয়,
তাও শুধু ভালবাসার গভীরতায় ডুবতে চাই।
ভালবাসা পাপ, ভালবাসা অভিশাপ।
পুরোনো ভালবাসার মশলায় মাখামাখির পর যখন
সেটা বাশি হয়েযায়, ছেড়ে চলে যায়,
শুন্য বুকের প্রাচীরগুলোতে ধাম ধাম করে শব্দ কানে বেজে ওঠে,
কেঁপে ওঠে সমস্ত মন প্রাণ।
অভ্যাস হয়েযায় আস্তে আস্তে,
অনেকদিন পর, শুধু মনে হয়, ভালবাসাতে আনন্দ আছে,
শুধু ছেড়ে যাওয়ার সেই কষ্টটুকু নেই।
সব থমথমে হালকা হয়ে যায়।
সবই অভ্যাস, শুধু আবারও ভালবাসতে চাই, ভালবাসা পেতে চাই।
ভালবাসার অনিরাপত্তা আরও বড় কোনো পাপ,
মনকে পুড়িয়ে ঝাঁজরা করে দেয়, বেঁচে থাকে শুধু হাড়গুলো।
সেই অনিরাপত্তাতেও আমি ভালবাসতে চাই,
বেঁচে থাকি, অপেক্ষা করি, এই মনেহয় একটু ভালবাসা পাবো।
শরীর ও মনের যন্ত্রনাগুলো অবসন্ন করে তুলছে,
মনতো পুড়ছেই, শারীরটাকেও পুড়িয়ে ছারখার করছে।
মনের জ্বালা নাহয় জোর করে মেটালাম, এটা ওটা করে,
গান শুনে, গল্প করে, বই পড়ে, ফ্লার্ট করে,
শরীরকে কি বোঝাবো? সেতো নিজের নিয়মে উত্তপ্ত হয়ে ওঠে,
কোনো বাধা মানতে চায়না, শুধু খিদে মেটাতে চায়।
ভালবাসা অহর্নিশ রূপ পাল্টালে, শরীর কিভাবে খিদে মেটাই?
একটু ভালবাসা, একটু শরীরের ছোঁয়া। কত তৃপ্তি!!
মন যে কিছুতেই মানতে চায়না।
No comments:
Post a Comment