হারিয়ে যাই গল্পকথায়।
সৌম্যজিৎ।
আপন লাগে সময়টা ভীষণ, যেন আমি তখনও ছিলাম,
দূর পাহাড়ে নিঝুম বিকেল, হাঁটতে হাঁটতে তুমি আমি,
লজ্জাগুলো হারিয়ে যাক, ফুরিয়ে যাক সময় গোনা।
ওই যে দেখো ঘনবন, সারি বেঁধে চলছে সাথে,
খোলা হাওয়াই উড়ছে পাখি, উড়ছে তারা আকাশ মেঘে,
কালোছায়া ঘিরছে বাতাস, স্নিগ্ধ শীতল রাস্তাগুলো,
হারিয়ে যাই আমি সেখানে, যদি হতাম সহচরী!!
যখন শুনি গল্পকথা, ছবিগুলো ভেসে ওঠে,
পরিচিত লাগে না দেখা শহর, না পাওয়া সেই ছোঁয়াগুলোও।
হারিয়ে যাই গল্পকথায়, যেন আমি তখনও ছিলাম!!!

No comments:
Post a Comment