Sunday, 14 February 2016

মনের মানুষ। দ্বিতীয় পর্ব। 
সৌম্যজিত দত্ত। 


বৃষ্টি এল মনেতে আজ, তোকে ঘিরে কল্পনাতে,
টুপটাপ, ঝুপঝাপ আওয়াজ কি মিষ্টি!!!
আমি দেখি, আর তোকে দেখেই যাই, 
বিকাল বেলার উঠোন মেলায় ঘাসফুলে তোর নৃত্য সাজে,
খালি পায়ে আলতা রঙে নীল শাড়ীতে ভিজছিস। 
তুই ভিজছিস ....

তোর কানের রিং দুটোতে বৃষ্টি ফোঁটা ঝকমকিয়ে,
কালো মেঘের তড়িৎ আলোয়, অপ্সরাকেও হারিয়েছিস। 
তোর লম্বা চুলে জুই ফুলের সুহাসে, বাতাসকেও বশ করেছিস। 


এ কেমন নেশা ঘিরে, আমাই ধরে কাছে টানে,
তোকে ছুঁয়ে, বৃষ্টি ভেজা উষ্ণতাতে লেপটে ধরি বুকের মাঝে,
চারিদিক থমথমে। শুধু তুই আর, তোকে ঘিরে আমি।
তুইই সেই মনের মানুষ, তোকে ঘিরে কল্পনাতে-
স্বপ্ন বিছাই লক্ষ, কোটি,
হাজারো অপুর্ণতাতেও আমি হই সম্পূর্ণ। 
কিরে, তুই তো সে'ই? 



***হ্যাপি ভ্যালেনটাইন ডে। 



No comments:

Post a Comment