Friday, 12 February 2016

পুরুষতন্ত্র ধর্ম। 
সৌম্যজিত দত্ত। 


যুদ্ধ হোক জীবন জুড়ে, চাইনা সাধারণ বাঁচা,
মরতে যদি হয় তবে, মরবো বীরের মৃত্যু। 
সমাজ চলছে মিথ্যে ধর্মে, ধর্ম ওদের অধরা,
ধর্মের নামে সার্থ মেটায়, পিষছে মনুষত্ব। 
রীতি গড়ে, রেওয়াজ গড়ে, ভালোবাসাকে খুন করে,
ধর্মের নামে হম্বিতম্বি, ভালোবাসাতে জাত টানে,
সম্পর্কেও বৈধ - অবৈধ প্রাচীর তুলে তফাৎ করে। 
কীসের সেই ধর্ম যাতে মনুষত্ব থাকেনা, প্রেম থাকেনা,
থাকে শুধু ব্যবিচার - অবিচার?
আসলে এ তো পুরুষতান্ত্রিক সমাজ, ধর্মও ওদের পুরুষতন্ত্র। 
হিন্দু-ইসলাম-খ্রিস্টান-বৌদ্ধ আলাদা নাম,
কিন্তু ধর্ম তোদের পুরুষতন্ত্র। 

ধর্ম, বংশ পরম্পরা নামক কর্কট বিষে-
নেই কোনো মনুষত্ব। 
শুধুই পুরুষতন্ত্র। 

জাত যদি তোদের ধর্ম হয়,
চিন্তা যদি পুরুষতন্ত্র হয়,
খুন, ধর্ষণ, দাঙ্গা যদি হয় ধর্মের বিচার,
ধর্ম নামক অধর্মকে আমি পায়ের তলায় পিষবো। 
লাথি মেরে উড়িয়ে দেবো। 
ভালোবাসার রাজ্যে একক ছত্রাধিপতি হয়ে মিটিয়ে দেবো তোদের-
অরাজক পুরুষতন্ত্র ধর্ম। 

No comments:

Post a Comment