Thursday, 18 February 2016

মনের মানুষ। চতুর্থ পর্ব।
বন্ধুত্বের ভাগ চাই।
সৌম্যজিত দত্ত।



তুমি কই?
ঘাপটি মেরে বসে আছো, অগ্নি দহনে জ্বলছো, পুড়ছো,
নিজেকে আড়াল করে আমাকেও পোড়াচ্ছো।
ভালোবাসি বলে ভালবাসার অধিকার আমি চাইনি,
শুধু বন্ধুত্ত্বের অধিকারে ভাগ চাইছি।
যতই নিজেকে অসহায় ভাবো, তুমি তো অসহায় নও।

চাইনা আমার সেই আপন করা ভালবাসা, চাইনা মন উতল করা সেই প্রেম,
যে প্রেম, যে ভালবাসা তোমাকে ভালো রাখতে পারেনা,
সেই প্রেম, সেই ভালবাসা কখনো আমার হতে পারেনা।


বন্ধু হয়ে তুমি থাকবে সারাজীবন এমনই কথা দিয়েছিলে,
হাজার বিপদেও কখনো হাত না ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছো শুধু বন্ধু হয়েই,
তবে কেন আজ নিজের যন্ত্রণা আড়াল করছো আমার থেকে?
আমার বন্ধুত্ত্বের ভাগ চাই, চাই তোমার কষ্টগুলো পান করতে,
এবারও যদি আড়াল করো তবে, তুমিও বঞ্চিত হবে আমার কষ্টগুলো থেকে। 

No comments:

Post a Comment