আজকাল অনেক চিন্তা করি, আগে যেমন চিন্তা করতাম সবকিছু নিয়ে, তেমন ভাবেই করি, সবকিছুর পেছনে ও সামনে যুক্তি খুঁজে বেড়াই। আজকাল চিন্তাগুলো লিখতে ইচ্ছা করেনা। আবার হয়ত ইচ্ছা করে কখনো, কিন্তু লিখতে গেলে সব ভুল হয়ে যায়। আজকাল রাস্তায় নেমে লড়তে ইচ্ছা করে। আজকাল চিঠি লিখতে ইচ্ছা করে নানা আফিসে মন্ত্রী ও কর্তাদের কাছে, আদালতের দরজায় পৌঁছে মামলা করতে ইচ্ছা করে। আজকাল বড্ড আন্দোলন করতে ইচ্ছা করে। কবিতা, গল্প ভালো লাগেনা আর। আজকাল ঝলসে উঠতে ইচ্ছা করে। আজকাল বড্ড মারামারি করতে ইচ্ছা করে।
No comments:
Post a Comment