Tuesday, 23 February 2016

মনের মানুষ। পঞ্চম পর্ব।
কথা।
সৌম্যজিত দত্ত।



তৃষ্ণায় বুকে শুকোচ্ছে প্রাণ,
রোজকার রোজের ছটপটানি আর শুধু চেয়ে চেয়ে দেখা।
রোজ ভাবি জানো, "তোমার সিথিতে স্নেহের চুমু দিচ্ছি।"
বারবার ভাবি, সকালে উঠে ভাবি, ক্লাসে যাওয়ার সময় ভাবি,
ক্লাস থেকে ফেরার সময় ভাবি, ভাবি আর ভেবেই যাই।
তোমার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। দেখি,
"তোমার থুতনিটা হাত দিয়ে তুলে আমার মুখের সামনে নিচ্ছি,
এতকাছে নিচ্ছি যেন আমাদের দুজনের নিঃশ্বাস, দুটো মুখের ওপর পরছে।"
ওই গরম নিঃশ্বাসটা আমি উপলব্ধি করি।
সমস্ত স্নায়ু যেন মুহুর্তের মধ্যে সচল হয়ে ওঠে।

লজ্জা বস্তুটা আমার কোনদিনই তেমন নেই,
যা বলার, মুখের ওপরেই তো বলে ফেলি।
কতবার বলি, "ভালোবাসি তোমাকে।"
তুমি যেন উদাসই থেকে যাও, বড্ড উদাসীন তুমি!!

কখনো ভাবি, ওই দুরে মাঠ পেরিয়ে তোমার হাত ধরে পাড়ি দিয়েছি,
বিকাল থেকে সন্ধ্যা হওয়ার আলোছায়ায় শুধু দুজন, খুব কাছে একে অপরকে আলিঙ্গন করছি।
প্রেমের আলিঙ্গন!
"একহাত কোমরে ধরে, একহাত দিয়ে তোমার চুলগুলো খুলে দিচ্ছি।
মিষ্টি হাওয়াই তোমার চুলগুলো কপালের ওপর এসে পরছে,
আমি তোমার ঠোঁটে আলতো করে একটু ঠোঁট ছুঁয়ে দিচ্ছি।"
আমি হারিয়ে যাই তোমার মধ্যে তখন।
গোটা পৃথিবী জুড়েই শুধু তোমাকে দেখি, আর কেউ নেই,
কেউ দেখছে কি দেখছেনা, সব ভুলে যাই।
তুমি বড্ড চাপা স্বভাবের!!
মনের মধ্যেই সব লুকিয়ে রেখে দাও যত্ন করে।
একবার মন খুলে সামনে চেয়ে দেখো, দেখবে শরীর ও মনের মধ্যে শিহরণ খেলে যাবে।
প্রতিটা স্পর্শের নেশায় বুঁদ হয়েযাবে, যেমনটা আমার হয়।

তোমার শরীরে একটা অদ্ভুত গন্ধ পাই,
চোখ বন্ধ করেও তোমাকে সেই গন্ধে সবার থেকে আলাদা করে আমি চিনে নিতে পারি।
তোমার হাতের ছোঁয়ায় একটা উষ্ণ স্পর্শ অনুভব করি,
আমি যদি অন্ধ হয়ে যাই, তবুও তোমাকে ছুঁয়ে বলেদিতে পারি, "মনের মানুষ।"
এই মনের মানুষটাকে শুধু  অনুভবই করে যাই,
সামনে আসবেনা??
একটাবার ছুঁয়ে দেখো, দেখবে আমি তোমার ভীষণ পরিচিত, ভীষণ কাছের সেই মানুষ যে,
তোমাকে না দেখেও যেন, কোটি কোটিবার  তোমাকে ছুঁয়ে গেছে মনেরই অন্তরালে।


No comments:

Post a Comment