বাংলা তোমায় প্রণাম।
সৌম্যজিৎ।
সৌম্যজিৎ।
উৎসর্গ- বাংলা ও মানববাদী লেখিকা তসলিমা নাসরিনকে।
ছোটবেলাতে আমার বলা প্রথম ভাষা তুমি,
আমি যখন ব্যথা পেতাম, আমার কান্নাতে ঝরে পড়ত তোমার অক্ষর,
আমি যখন হাসতাম, হাসিতেও তোমার ছোঁয়া লেগে থাকত,
আমি যখন প্রথম অঙ্ক শিখি, সেখানেও তোমার সংখ্যা গুনতাম,
আমি যখন প্রথম ডাকে মা'কে গর্বিত করেছিলাম, সেটাও তোমারই শব্দ,
যে ভাষায় আদর্শ শিখেছি তা, শুধু তোমারই।
আমার বাংলা,
তোমায় শত কোটি প্রণাম।
তোমায় শত কোটি প্রণাম।
বাংলা, আজ আমি ভালো নেই,
আমার আদর্শ আজ অপমানিত,
অপমানিত আমার লেখিকা,
অপমানিত তার প্রিয় ভাষার লেখা।
অপমানিত তার প্রিয় ভাষার লেখা।
আজ তোমার ভাষার অপব্যবহার হয়, তোমার ভাষায় কটুক্তি ভেসে আসে,
তোমার ভাষায় লেখা বইতে আগুন জ্বলে,
জ্বালায় তারাই যারা তোমার ভাষাকে নিয়ে গর্ববোধ করে।
জ্বালায় তারাই যারা তোমার ভাষাকে নিয়ে গর্ববোধ করে।
তারা গর্ব করে নিজেদের অজ্ঞানতার পরিভাষা নিয়ে,
তাদের গর্ব তুমি নও,
তারা গর্ব করে হেফাজত-ই-ইসলামে,
তারা গর্ব করে হেফাজত-ই-ইসলামে,
তারা গর্ব করে গোঁড়া হিন্দুত্ব নিয়ে,
তুমি শুধুই তাদের কথা বলার বস্তু।
তুমি শুধুই তাদের কথা বলার বস্তু।
আমার সোনার বাংলা, ওরা তোমাকে কলঙ্কিত করে ফেলেছে,
চাঁদের স্নিগ্ধ আলোতে যেমন কালো দাগগুলো স্পষ্ট দেখি,
তোমার গায়ে লাগা কালিটাও আমি স্পষ্ট দেখতে পাই।
চোখের সামনে দেখি তোমার ভাষা বহনকারী মানুষগুলো -
তোমাকে ভরা বাজারে নিলাম করছে,
তোমাকে ভরা বাজারে নিলাম করছে,
চোখের সামনে দেখি তারা তোমার ভাষাতে মেয়েদের অশ্লীল করছে,
চোখের সামনে দেখি তোমার ভাষায় আমার লেখিকা নির্বাসিত,
চোখের সামনে দেখি ওরা তোমার ভাষা'কেই ধর্ষণ করছে দিনে রাতে।
অনুভব করি আমার লেখিকা তোমার ভাষায় ফুঁপিয়ে উঠছে,
অনুভব করেছি সে তোমার ভাষাতে কথা বলতে -
আকুল চিত্তে ঘরে এপাশ ওপাশ করছে,
আকুল চিত্তে ঘরে এপাশ ওপাশ করছে,
বুক ফেটে চৌঁচির হয়ে যাচ্ছে তবু তোমার ভাষায়-
দুটো লাইন কাউকে শোনাতে পারছে না।
দুটো লাইন কাউকে শোনাতে পারছে না।
এত নিষ্ঠা, এত প্রেম বুকে নিয়ে যে আজও তোমার ভাষাকে অঞ্জলি দেয়,
সেই কিনা তোমার ভাষা'তে নির্বাসিত!!!
আজ তুমি সত্যিই কলঙ্কিত।
আমি ভালো নেই আমার প্রিয় বাংলা ভাষা,
তুমি ভালো থেকো।
(প্রকাশিত- ১৫/০৬/২০১৬। অমৃতপুর পত্রিকা।)
(প্রকাশিত- ১৫/০৬/২০১৬। অমৃতপুর পত্রিকা।)
No comments:
Post a Comment