Thursday, 18 February 2016

১৫০ বছর বাঁচতে চাই। বিজ্ঞান বিষয়ক চিন্তাগুলোকে জলভাতের মত মানুষের সামনে তুলে ধরতে চাই। ফাইনাইট অটোমাটা জিওমেট্রি'তে রিসার্চ অ্যাডভান্স স্টেজে আছে। এটা সম্পূর্ণ হলে ক্রিপ্টোলজির ওপরে ও নাম্বার সিস্টেমের ওপরে রিসার্চ করতে চাই। হিউমান রাইট নিয়ে অনেক লিখতে ও সংশোধন করতে চাই সামাজিক ও আইনগত ভাবে। নারীকে রাতের অন্ধকারেও বাইরে সুরক্ষিত দেখতে চাই। নারীকে স্বনির্ভর হতে দেখতে চাই। বিয়ের পরও নারী'র নিজের পদবি বহন করা দেখতে চাই, অথবা পদবিহীন মানুষ দেখতে চাই। রাজনীতির সমালোচক হতে চাই। ভুল কে ভুল ও ঠিক কে ঠিক বলার মত সাহস দেখতে চাই মানুষের মধ্যে। দেশের রাষ্ট্রপতি পদটা পেলে, মন্ত্রী নির্বাচন সিস্টেম বন্ধ করে, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ও পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের দায়িত্বভার বহনকারী জনসেবক নিয়োগ করতে চাই। এমন এক দেশ বানাতে চাই যেখানে কোনো মন্ত্রী থাকবেনা, ভোট ও সাত্তার লড়াই থাকবেনা। শুধু জনসেবক নিয়োগ করা হবে অন্যান্য সরকারী চাকরিগুলোর মত। নিজের জন্য কিছু চাই? হ্যা, চাইতো। আমার নামটা যেন ইতিহাসের পাতাতে লেখা থাকে, যেন পৃথিবী যতদিন থাকবে, মানুষ আমাকে মনে রাখবে।


No comments:

Post a Comment