Tuesday, 16 February 2016



মনের মানুষ। তৃতীয় পর্ব। 
সৌম্যজিত দত্ত। 



বুকে আমার ভালবাসা জুড়ে, তোকে জড়িয়ে বেলা কাটে,
প্রানখোলা হাসি আর দুষ্টু চোখে তোর আদরের নেশা ভাসে। 
তোর চোখে আয়না যখন, কালচে বা ক্ষয়েরী রং ধরে,
আমি ভাবি, স্বপ্ন সাজি, সারাজীবনের সঙ্গ পেতে। 

বাচ্চা যে তুই, চটপটিয়ে কথা বলিস, বড্ড অভিমানে গাল ফোলাস,
আবার কিছু পরে, নিজেই নিজের রাগ ভাঙিয়ে হাত মেলাস। 
এত সুন্দর মনের মানুষ, তোকে পাওয়ার লোভ যে বড়,
কি করি বল, তোকে ছাড়া আর কিছুই লাগেনা যে ভালো?

অসহায় লাগে নিজেকে আমার, যখন তুই থাকিসনা পাশে,
আজ যে তুই কথা দিয়েছিস, সারাজীবন থাকবি পাশে। 
কথাই কথাই মনে করাস শুধুমাত্র বন্ধু হয়েই,
আরে, আমি ভুলিনি রে। জানি, তোর ভিতরেও কষ্ট আছে।

বন্ধু হোস বা ভালবাসা, তোকে ঘিরেই থাকবো আমি,
ভরসা হবো, বন্ধু হবো, একসাথেই হাঁটবো দুর্গম পথগামী। 



No comments:

Post a Comment